ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা আল-আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করলেন পঞ্চগড়ের কৃতী সন্তান আব্দুল মালেক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ

গত ৩০ জুন ২০২৬ তারিখে কার্যক্রম নিষিদ্ধ ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কাফরুল থানার ১৪ নম্বর ওয়ার্ডের একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে বলে জানা যায়। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে এইচ. এম. মাহবুবুর রহমান (সাবেক যুবলীগ নেতা) এবং সদস্য সচিব হিসেবে আবুল হাশেম হাসু (সাবেক ছাত্রনেতা)-এর নাম উল্লেখ করা হয়।
তবে ওই কমিটির ৫ নম্বর সদস্য হিসেবে নিজের নাম অন্তর্ভুক্ত হওয়ায় প্রতিবাদ জানিয়েছেন মো. নয়ন মিয়া। তিনি দাবি করেন, এ বিষয়ে তার সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সম্মতি নেওয়া হয়নি। তার অভিযোগ, অনুমতি ছাড়াই কমিটিতে তার নাম যুক্ত করায় তিনি সামাজিকভাবে বিব্রত ও সুনামহানির শিকার হয়েছেন।
মো. নয়ন মিয়া বলেন, “আমি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নই। কে বা কারা আমার নাম ব্যবহার করেছে, সেটিও আমি জানি না। এমন ঘটনায় আমি বিস্মিত।”
মো. নয়ন মিয়া আরও বলেন, “আমি কখনোই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। আমার সম্মতি বা পূর্বানুমতি ছাড়াই আমার নাম একটি কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা আমার জন্য অত্যন্ত বিব্রতকর।”
তিনি আরও যোগ করেন, “আমি একজন সাধারণ নাগরিক। আমার ব্যক্তিগত ও সামাজিক পরিচিতিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কে বা কারা এ ধরনের কাজ করেছে, তা আমার জানা নেই। বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দায়ীদের চিহ্নিত করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।”
তিনি আরও বলেন, “আমার নাম ব্যবহার করে কেউ কোনো রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় দেওয়ার অধিকার রাখে না। আমার নাম ব্যবহার করে যদি কোনো কমিটি প্রকাশ করা হয়ে থাকে, তাহলে আমি তার সঙ্গে সম্পূর্ণরূপে সম্পর্কহীন এবং এর দায়ভার আমি বহন করি না।”
মো. নয়ন মিয়া বলেন, “আমার পরিবার, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের অনেকেই বিষয়টি নিয়ে আমার কাছে জানতে চেয়েছেন। এতে আমি মানসিকভাবে বিব্রত ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তাই আমি স্পষ্টভাবে জানাতে চাই, উক্ত কমিটির সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই এবং আমার নাম অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানাচ্ছি।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কমিটিতে নাম অন্তর্ভুক্তির নয়ন মিয়ার প্রতিবাদ

আপডেট সময় ০২:৩২:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬