ঢাকা ০২:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল বঙ্গবন্ধু পরিষদের নেতা এমডি মুজিবুরের জনতা ব্যাংকে লুটপাট বরগুনার গৌরীচন্নায় প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো তিন জমজ বোন মেরামতের নামে কোটি টাকা হরিলুটের অভিযোগ নির্বাহী প্রকৌশলী শরিফুলের বিরুদ্ধে কমলনগরে বিদ্যালয় নির্মানে রডের বদলে বাঁশ, ঘুষ খেয়ে বিল পাস করে মোজাহিদ রূপালী লাইফ ইন্স্যুরেন্সে ১২০ কোটি টাকার ভুয়া সম্পদ, উধাও ব্যাংক তহবিল বেক্সিকোর শাইনপুকুরকে এলসি খোলার সুযোগ মদনে টিসিবির ডিলার নিয়োগে অনিয়ম চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের যুদ্ধে পাঠাচ্ছে হক ইন্টারন্যাশনাল স্টেশন কর্মকর্তা নাজমুলের বিরুদ্ধে দরকষাকষি করে ঘুষ নেওয়ার অভিযোগ

আত্রাইয়ে আমের মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত প্রতিটি এলাকা

ঝড়ের দিনে মামার বাড়ি আম কুড়াতে সুখ,পাকা জামের মধুর রসে রঙিন করি মুখ। পল্লীকবি জসীম উদ্দিনের ‘মামার বাড়ি কবিতার পংক্তিগুলো বাস্তব রূপ পেতে বাকি রয়েছে আর মাত্র কিছু দিন। তবে সুখের ঘ্রাণ বইতে শুরু করেছে। গাছে গাছে ফুটছে আমের মুকুল। চারদিকে ছড়িয়ে পড়ছে এই মুকুলের পাগল করা ঘ্রাণ। উত্তর জনপদের ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ নওগাঁর আত্রাই উপজেলার প্রতিটি এলাকার আম গাছে গাছে সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে আমের মুকুল। শীতের শেষে আমের মুকুল জানান দিচ্ছে ঋতুরাজ বসন্তের আগমনী বার্তা। বর্তমানে আমের মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত উপজেলার প্রতিটি এলাকা।

আত্রাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা, প্রাথমিকভাবে এবছর ব্যক্তি উদ্যোগে উপজেলায় প্রায় ১২৫ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে আম বাগান গড়ে তোলা হয়েছে। বাগানে আমরুপালি, ফজলি, খিড়সা, গোপালভোগ, ল্যাংড়া, রাজভোগ সহ বিভিন্ন জাতের আমের বাগান গড়ে তোলা হয়েছে। এছাড়াও ছোট ছোট পরিত্যক্ত এবং বাড়ির আশপাশের জায়গাগুলোতে অনেক গাছ রয়েছে। ইতোমধ্যেই বেশ কিছু গাছে মুকুল আসতে শুরুও করেছে।

ফাল্গুন মাসের ১ম সপ্তাহ নাগাদ মুকুলে ছেঁয়ে যাবে প্রতিটি আম গাছ। এ উপজেলার উৎপাদিত আম এলাকার চাহিদা পূরণের পর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। এ ব্যাপারে উপজেলার দমদমা গ্রামের সফল আমচাষি মো.জুয়েল বলেন, পুরোপুরিভাবে এখনো সব গাছে মুকুল আসেনি। কয়েক দিনের মধ্যেই সব গাছেই মুকুল আসবে। আমি এই আম চাষ ও বিক্রি করে স্বাবলম্বী হয়েছি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার বলেন, ইতোমধ্যে আমচাষিদের আম গাছে মুকুল আসার আগে এবং আমের গুটি হওয়ার পর নিয়মিত ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া জৈব বালাইনাশক ও ফেরোমন ফাঁদ ব্যবহার করে আমসহ অন্যান্য ফল চাষে কৃষকদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে। তবে আবহাওয়া অনুকূলে থাকলে এবং বড় ধরনের প্রাকৃতিক দূর্যোগ না হলে আমের ফলন ভালো হবে আশা করছেন তিনি।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকা পরিচ্ছন্ন করতে দল-মতহীন ঐক্য চান মির্জা ফখরুল

আত্রাইয়ে আমের মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত প্রতিটি এলাকা

আপডেট সময় ০৪:২১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬