ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

বিএমইউতে ডা. রফিকুল ইসলামের শয্যাপাশে মির্জা ফখরুল

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট ডা. মোহাম্মদ রফিকুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি তার শারীরিক অবস্থা ও অগ্রগতি সম্পর্কে চিকিৎসকের কাছে খোঁজখবর নেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে মির্জা ফখরুল কেবিন ব্লকে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ে বিস্তারিত অবহিত হন।

হাসপাতাল সূত্র জানায়, মহাসচিব কিছু সময় কেবিনে অবস্থান করেন। এ সময় তিনি রোগীর শারীরিক অবস্থা, চলমান চিকিৎসা পদ্ধতি এবং ভবিষ্যৎ চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। উপস্থিত চিকিৎসকরা ডা. রফিকুল ইসলামের বর্তমান অবস্থা ও চিকিৎসা ব্যবস্থাপনা সম্পর্কে তাকে অবহিত করেন।

এ সময় বিএমইউর মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম সেলিম, সহযোগী অধ্যাপক ডা. এস এম ইউনুস আলী, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) নাছির উদ্দিন ভূঁঞা ও মোহাম্মদ বদরুল হুদা, উপ-রেজিস্ট্রার ডা. আবু মো. আহসান ফিরোজ, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শহীদুল হক, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. এ কে আল মিরাজ, ইউরোলজি বিভাগের ডা. মোহাম্মদ জাফর ইকবাল, উপ-পরিচালক (এস্টেট) ডা. মোহাম্মদ মশিউর রহমান কাজল, অ্যানেসথেসিয়া বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান ও ডা. তাজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

এছাড়া উপ-পরিচালক (জনসংযোগ) ডা. মো. সাইফুল আজম রঞ্জু, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. হুমায়ুন কবীর, উপ-রেজিস্ট্রার (শিক্ষা) এটিএম আমিনুল ইসলাম, অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও সহকারী পরিচালক মাহমুদুল হাসান আমিন এবং প্রচার সম্পাদক শামীম আহম্মদসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, ডা. রফিকুল ইসলামের চিকিৎসা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিশেষজ্ঞ চিকিৎসক দল তার সার্বিক শারীরিক অবস্থা নিয়মিত পর্যালোচনা করছেন।

প্রসঙ্গত, ডা. মোহাম্মদ রফিকুল ইসলাম বিএনপির স্বাস্থ্য নীতিনির্ধারণী কার্যক্রমের সঙ্গেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন। তার অসুস্থতার খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও চিকিৎসকরা আশাবাদ ব্যক্ত করেছেন যে যথাযথ চিকিৎসায় তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

বিএমইউতে ডা. রফিকুল ইসলামের শয্যাপাশে মির্জা ফখরুল

আপডেট সময় ০৩:৪৫:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬