সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

ভিপি নুর এখন এমপি, তারেক রহমান চাইলে হতে পারেন মন্ত্রী

বরিশাল নগরে গত ৪ ফেব্রুয়ারি নির্বাচনি জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ছবি: নুরের ফেসবুক পেজ
দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে শেখ হাসিনার আমলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে তৎকালীন ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনকে হারিয়ে ডাকসুর সহসভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নুর। সেই থেকে সারা দেশে তিনি ভিপি নুর হিসেবে পরিচিত।

সেই ভিপি নুর এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে ট্রাক প্রতীকে সংসদ সদস্য (এমপি) পদে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে তিনি হারিয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাসান মামুন, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. শাহ আলম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুঃ আবু বক্কর ছিদ্দিকীকে। ভিপি নুর এখন এমপি নুর। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চাইলে তিনি মন্ত্রী নুরও হতে পারেন।

কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিভিন্ন ইস্যুতে নুরুল হক নুর ও তার দল গণঅধিকার পরিষদ (জিওপি) সক্রিয় ভূমিকা রেখেছে। শেখ হাসিনার শাসনামলে অসংখ্যবার হামলা, মামলা ও কারাবরণের শিকার হয়েছিলেন নুর। এমনকি অন্তর্বর্তী সরকারের আমলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ব্যাপক হামলার শিকার হয়েছেন তিনি। সেই নুরকে এবার দেখা যাবে জাতীয় সংসদে।

ভিপি নুর এখন এমপি, তারেক রহমান চাইলে হতে পারেন মন্ত্রীজুলাই গণঅভ্যুত্থানের সময় নুরুল হক নুরকে গ্রেফতারের পর রিমান্ডে নেয় পুলিশ। এরপর এভাবেই হাজির করে আদালতে, ছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদ নির্বাচনে নুরের দল গণঅধিকার পরিষদের ৯৪ জন প্রার্থী ট্রাক প্রতীকে নির্বাচন করেন। এর মধ্যে নুর ছিলেন বিএনপি জোটের প্রার্থী। সারা দেশে প্রাপ্ত ভোটের মধ্যে ট্রাক প্রতীক পেয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশ ভোট।

সংসদ সদস্য পদে নির্বাচিত হওয়ার পর এলাকার উন্নয়নে নিজের অগ্রাধিকারমূলক কাজ, দলীয় ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সঙ্গে কথা বলেছেন নুরুল হক নুর। পাশাপাশি মন্ত্রিসভায় যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন। সাক্ষাৎকারটি নিয়েছেন নিজস্ব প্রতিবেদক মো. আশিকুজ্জামান আশিক।

নুরুল হক নুর: আমার নির্বাচনি এলাকা পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা উপজেলা দুইটির অবকাঠামোগত অবস্থা অত্যন্ত নাজুক। বিশেষ করে নৌ ও সড়ক যোগাযোগ ব্যবস্থা একেবারেই ভঙ্গুর। আমার প্রধান প্রতিশ্রুতি ছিল এই যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করা। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবস্থা খুবই খারাপ; অধিকাংশ ভবন জরাজীর্ণ। আমি চেয়েছি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে। চিকিৎসা খাতের অবস্থা আরও শোচনীয়। মানুষ অসুস্থ হলে ন্যূনতম সেবা পায় না, ভালো চিকিৎসক নেই। এসব মৌলিক সমস্যার সমাধানই ছিল আমার নির্বাচনের মূল অঙ্গীকার।

নুরুল হক নুর: আমি সবার আগে চিকিৎসা সেবার ওপর গুরুত্ব দিতে চাই। আমার উপজেলা দুইটিতে উন্নত ও সুন্দর চিকিৎসার পরিবেশ নিশ্চিত করা আমার প্রথম লক্ষ্য। সাধারণ মানুষ যেন ঘরের কাছেই মানসম্মত চিকিৎসা পায় এবং কাউকে যেন বিনা চিকিৎসায় কষ্ট পেতে না হয়, সেটিই হবে আমার প্রথম কাজ।

নুরুল হক নুর: আমি নির্বাচিত হওয়ার পর থেকেই এলাকায় শান্তির পরিবেশ বজায় রাখার ওপর সবচেয়ে বেশি জোর দিয়েছি। আমি চাই না প্রতিহিংসার রাজনীতি চলুক। আমি আমার নেতাকর্মী এবং সাধারণ মানুষ, সবার প্রতি অনুরোধ জানিয়েছি যেন এলাকায় একটি সৌহার্দ্যপূর্ণ ও শান্ত রাজনৈতিক পরিবেশ বজায় থাকে।

নুরুল হক নুর: আমাদের দল সবসময় দেশ ও জাতির পরিবর্তনের পক্ষে কথা বলে। আমাদের দেশের একটা প্রবণতা হলো, কেউ সত্য বললে সেটা কারো পক্ষে যায়, কারো বিপক্ষে। যারা বিপক্ষে পড়েন তারা তখন তাকে খারাপ বলেন। আমরা মানুষের এই মানসিকতা পরিবর্তন করতে চাই। আমরা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে চাই।

হ্যাঁ, এটা ঠিক যে আমাদের সব নেতাকর্মী নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। তবে বিএনপির সঙ্গে আমাদের যে জোট এবং প্রাসঙ্গিক নানা বিষয় বিবেচনায় নিয়ে আমরা এগিয়েছি। আগামীতে আমাদের নেতাকর্মীরা আরও সুসংগঠিত হবেন এবং দল হিসেবে আমরা আরও অনেক দূর এগিয়ে যাব।

ভিপি নুর এখন এমপি, তারেক রহমান চাইলে হতে পারেন মন্ত্রীবরিশাল নগরে গত ৪ ফেব্রুয়ারির নির্বাচনি জনসভায় নুরুল হক নুরের সঙ্গে কুশল বিনিময় করেন তারেক রহমান। ছবি: নুরের ফেসবুক পেজ

নুরুল হক নুর: মন্ত্রিত্বের বিষয়ে কিছু জানি না। দেখুন, যে সরকার গঠিত হতে যাচ্ছে তার নেতৃত্ব দেবেন তারেক রহমান। তিনি যদি বিবেচনা করেন যে আমার কোনো দায়িত্ব পাওয়া প্রয়োজন, তবেই আমি সেই দায়িত্ব গ্রহণ করব। এটি সম্পূর্ণ বিএনপি এবং দলটির শীর্ষ নেতা তারেক রহমান সাহেবের সিদ্ধান্তের বিষয়। তবে পদের চেয়ে বড় বিষয় হলো, আমরা এই সরকারের সঙ্গে থেকে দেশের জন্য একযোগে কাজ করে যেতে চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

ভিপি নুর এখন এমপি, তারেক রহমান চাইলে হতে পারেন মন্ত্রী

আপডেট সময় ১২:২১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬