ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

আসামি নিয়ে ফিরছিলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় পলাতক আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার সময় সড়ক দুর্ঘটনায় নজরুল ইসলাম (৫০) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি হোসেনপুর থানায় কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের পদোরগাতি এলাকা থেকে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করে সিএনজিচালিত অটোরিকশাযোগে থানায় ফিরছিলেন কনস্টেবল নজরুল ইসলামসহ কয়েকজন পুলিশ সদস্য। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে কনস্টেবল নজরুল ইসলামসহ অন্য পুলিশ সদস্যরা আহত হন। দুর্ঘটনার পর গুরুতর আহত নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়। আহত অন্যান্য পুলিশ সদস্যরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার

আসামি নিয়ে ফিরছিলেন, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

আপডেট সময় ০৯:০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬