ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

নাটোরে নেতাকর্মীদের নিরাপত্তা চাইলেন স্বতন্ত্র প্রার্থী

  • নাটোর প্রতিনিধি
  • আপডেট সময় ০৯:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬০৮ বার পড়া হয়েছে

নাটোরে নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা তাইফুল ইসলাম টিপু। রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে লালপুর উপজেলার মোমিনপুর এলাকায় তার নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে তাইফুল ইসলাম টিপু অভিযোগ করেন, লালপুর-বাগাতিপাড়ায় নির্বাচনের আগে তিনি যে অস্থিরতার আশঙ্কা করেছিলেন, বর্তমানে তারই প্রতিফলন দেখা যাচ্ছে। বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে, অসুস্থ ও নিরীহ ব্যক্তিদেরও আসামি করা হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনোত্তর সহিংসতায় অনেক মানুষ আহত হয়েছেন এবং ভয়ে অনেকে দোকানপাট খুলতে পারছেন না। বিভিন্ন স্থানে বাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। পাশাপাশি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) উপজেলার ওয়ালিয়ায় সংঘর্ষের ঘটনা তুলে ধরে তিনি বলেন, গতকাল সংঘর্ষের পর দুই নেতা আত্মরক্ষার জন্য একটি দোকানে আশ্রয় নেন। পুলিশ সেখানে গিয়ে তাদের উদ্ধার করে এবং তল্লাশি চালিয়ে কোনো অস্ত্র পায়নি। তবে দুই ঘণ্টা পর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে একই দোকানে পুনরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারের দাবি করা হয়। এ ঘটনাকে ‘পরিকল্পিত’ বলে উল্লেখ করেন তাইফুল ইসলাম টিপু।

এসব ঘটনায় স্থানীয় প্রশাসন কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেন টিপু। তিনি দেশের নাগরিক হিসেবে নেতাকর্মীদের নিরাপত্তা ও জীবনের নিশ্চয়তা চেয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেন।

এ সময় গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র মঞ্জুরুল ইসলাম বিমলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার

নাটোরে নেতাকর্মীদের নিরাপত্তা চাইলেন স্বতন্ত্র প্রার্থী

আপডেট সময় ০৯:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬