ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

বরগুনায় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

বরগুনায় উন্নয়ন সমন্বয় কমিটির সভা রবিবার ১৫ ফেব্রুয়ারি ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, চলমান প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক অনিমেষ বিশ্বাস,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সজল চন্দ্র শীল, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুদ, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত বিন সাদেক এবং বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।

সভায় জেলার অবকাঠামো উন্নয়ন, স্বাস্থ্যসেবা, শিক্ষা কার্যক্রম, সড়ক সংস্কার, পানি ব্যবস্থাপনা এবং চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বিভিন্ন দপ্তরের প্রধানরা তাদের কার্যক্রমের হালনাগাদ তথ্য উপস্থাপন করেন এবং সমস্যা সমাধানে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সংশ্লিষ্ট সকল দপ্তরকে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানো এবং জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশনা দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার

বরগুনায় উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬