ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মেলা শুরু

আবু হেনা মোহাম্মদ আসিফ :
কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আদিনাথ মন্দিরের শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা শুরু হয়েছে। শিব চতুর্দশী পূজা ও আদিনাথ মেলা উপলক্ষ‍্যে হাজার হাজার দর্শনার্থী মন্দির প্রাঙ্গণে ভীড় জমেছে। প্রতিবছরের ন্যায় রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৭দিন। তবে দর্শন শুরু হবে বিকেল থেকে সোমবার রাত পর্যন্ত।

শিব চতুদর্শী পূজা ও মেলাকে কেন্দ্র করে মহেশখালীর মৈনাক পাহাড়ের পাদদেশে বসেছে সনাতন ধর্মাবলম্বীদের মিলন মেলা। শুধু সনাতনী সম্প্রদায় নয় এই মিলনমেলায় সামিল হবেন দেশ-বিদেশের বিভিন্ন সম্প্রদায়ের নর-নারীরা।

এই আদিনাথ মেলা আনুমানিক দু’শ বছরেরও বেশী সময় থেকে “আদিনাথ মেলা” নামে পরিচিতি লাভ করে আসছে । প্রতি বছর শিব চতুর্দর্শী পূজা ও মেলা উপলক্ষে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল, ভুটানসহ কয়েকটি দেশের হাজার হাজার পূজারী ও পাশাপাশি মেলা উপলক্ষে নানান প্রান্তের পর্যটকরাও এসে জমায়েত হয়। ফাল্গুন মাসের শুরুতে কৃষ্ণ পক্ষের চতুর্দশীতে দেবাদি দেব শিবের আর্শীবাদ লাভের আশায় হিন্দু তথা সনাতন ধর্মাবলম্বীরা শিব দর্শন পূজা করে থাকে।

ইতোমধ্যে এই মেলায় যোগ দিতে দেশ-বিদেশে বিভিন্ন স্থান থেকে পূজারী ও পর্যটকরা আসতে শুরু করেছেন আদিনাথ মন্দিরে। পূজারী আর পর্যটকদের পদভারে মুখরিত হয়ে উঠেছে আদিনাথের মৈনাক পাহাড়ের চূড়া। বসেছে হরেক রকমের মেলার দোকান।

এদিকে পূজা ও মেলাকে সুষ্ঠু, সুন্দরভাবে সম্পন্নের জন্য সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান ২০২৬ সালের মেলা কমিটি এবং প্রশাসনের পক্ষ থেকে।

শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তি দে (কাউন্সিলর) বলেন, প্রতি বছরের ন‍্যায় এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে। পূজারী ও ভক্তবৃন্দদের জন্য থাকার সু-ব‍্যবস্থা থাকবে এবং মেলা চলবে সাত দিন। শুধুমাত্র বিভিন্ন দোকানপাট থাকবে এই মেলায়।

মহেশখালী থানা পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ মজিবুর রহমান বলেন, আদিনাথ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাননীয় পুলিশ সুপারের সহযোগিতায় ও মহেশখালী থানা পুলিশের বিশেষ একটি টিম সর্বক্ষণিক টহলে থাকবে। মেলায় আগত পূজারী, ভক্ত অনুরাগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ হতে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার

মহেশখালীর ঐতিহ্যবাহী আদিনাথ মেলা শুরু

আপডেট সময় ০৮:৪৯:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬