ঢাকা ০৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার টাকা ধার না দেওয়ায় গৃহশিক্ষিকার মাথায় ১০ কোপ দিলেন ছাত্রীর মা পাচার ও প্রযুক্তির অপব্যবহার রোধে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী আর্জেন্টিনাকে বাদ দিতে ৭৮ লাখ মানুষের আবেদন ফরিদপুরে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: শ্রেষ্ঠ ওসি হলেন মাহমুদুল হাসান কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ মাইক্রোবাস জব্দ, আটক ২ গুলশানে স্পা, র অন্তরালে ,,বাহার , ম্যানেজার রানা, সুমন, ব্ল্যাকমেলই সহ মাদক বাণিজ্য নারী দিয়ে ফাঁদ আত্রাইয়ের বান্দাইখাড়া বয়তুল্ল্যাহ সেতুর উত্তর পাশে ধস: যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা উত্তরা ব্যাংক কর্মকর্তা আরিফুল হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দ্বিতীয় দিনের মতো উত্তরার সড়কে শিক্ষার্থীরা

নির্বাচনোত্তর সহিংসতা নিয়ে রিটার্নিং কর্মকর্তাকে মঞ্জুর চিঠি

নির্বাচনী প্রচারণায় বাধা-হামলা, ভোটের দিনের সহিংসতা এবং নির্বাচন পরবর্তী হামলার বিচার ও প্রতিকার চেয়ে রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর জেলা প্রশাসককে চিঠি দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ফেনী ০২ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সংসদ সদস্য প্রার্থী মজিবুর রহমান মঞ্জুর পক্ষে চিঠিটি রিটার্নিং কর্মকর্তার কাছে হস্তান্তর করেন প্রধান নির্বাচনী এজেন্ট আনম আব্দুর রহিম।

এ সময় আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফেনী জেলা আমির মুপ্তি আব্দুল হান্নান,এবি পার্টি জেলা সদস্য সচিব ফজলুল হক, অর্থ সম্পাদক শাহীম সুলতানী, সদস্য কাজী দীপ্ত, খেলাফত মজলিশ ফেনী জেলা সভাপতি মাওলানা মোজাপ্পর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল্লা আহমদি, এনসিপি সদস্য সচিব শাহ ওয়ালী উল্যাহ মানিক প্রমুখ।

চিঠিতে মঞ্জু উল্লেখ করেন, বিভিন্ন ইউনিয়নে তার নির্বাচনী প্রচারে বাধা দেয়া হয়েছে, এমনকি ম্যাজিস্ট্রেট ও তাকে অন্যায়ভাবে জরিমানা করেছেন। তার বেশকিছু নির্বাচনী ক্যাম্প ভাংচুর, নারী কর্মীদের গালিগালাজ, ভোটারদের বাড়িবাড়ি গিয়ে হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

১৪টি লিখিত অভিযোগের মধ্যে সবার আগে ছিল ভোটের দিন লেমুয়া ইউনিয়নের মজুমদার হাটে তার নিজের ওপর হামলা চেষ্টা ও নাজেহালের ঘটনা। এরপর উল্লেখ করা হয় ঈগলের প্রধান নির্বাচনী এজেন্টকে হত্যাচেষ্টা ও গাড়ি ভেঙ্গে দেয়ার বিষয়।

এছাড়া বিএনপি নেতাকর্মীদের মারধর, অব্যাহত হুমকি ধামকি ও মানসিক চাপে ঈগলের একজন কর্মী আত্মহত্যা করেছে বলেও জানান তিনি। মঞ্জু অভিযোগে আরো উল্লেখ করেন, তার নিজের ইউনিয়ন শর্শদী, ফরহাদ নগর, বালিগাঁও, মোটবিসহ বিভিন্ন জায়গায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার ও কর্মীদের হুমকি দেয়া হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান খুলতে দেয়া হচ্ছে না, এমনকি কোথাও কোথাও ককটেল হামলা পর্যন্ত চালানো হয়েছে।

এসব ঘটনার উপযুক্ত বিচার এবং ঈগলের ভোটার ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানানো হয় চিঠিতে। জেলা প্রশাসককে দেয়া চিঠির অনুলিপি পাঠানো হয়েছে প্রধান নির্বাচন কমিশনার, আইজিপি, বিভাগীয় কমিশনার, ফেনীর এসপিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে ট্রলার ডুবি, শ্রমিকের ম’র’দে’হ উদ্ধার

নির্বাচনোত্তর সহিংসতা নিয়ে রিটার্নিং কর্মকর্তাকে মঞ্জুর চিঠি

আপডেট সময় ০৮:৪১:০১ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬