ঢাকা ০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা প্রাডো গাড়িতে ১৫ কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২ যুবক তিস্তা নিয়ে বিগত সরকার কোনো উদ্যোগ নেয়নি : পানিসম্পদমন্ত্রী আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: ট্রাইব্যুনালে পলক ঢাকা শিক্ষা বোর্ড নাছিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসকে কারণ দর্শানোর নোটিশ পবিপ্রবিতে ৬ স্থাপনার উদ্বোধন করলেন উপাচার্য প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন অবশেষে পে স্কেল নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী নীলফামারী কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শীতে ঘন ঘন অসুস্থ হওয়ার কারণ

আপনি কি শীতের সময়ে ঘন ঘন ঠান্ডাজনিত অসুখে আক্রান্ত হন? যদি আপনার উত্তর ‘হ্যাঁ’ হয় তবে এর পেছনের কারণও জানা জরুরি। শীতে বিভিন্ন অসুখে আক্রান্ত হওয়ার কারণ একেকজনের ক্ষেত্রে একেক রকম হতে পারে। তবে করোনা মহামারির পরবর্তী পৃথিবীতে আপনাকে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে।

পুনরায় কোভিড সংক্রমণের ঝুঁকি

শীতকালীন অন্যান্য অসুস্থতা থেকে সাবধান থাকুন

রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেলে

রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা করে। এই ক্ষমতা কমে গেলে সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয়ে যায়। বিভিন্ন কারণের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হতে পারে। যার মধ্যে রয়েছে পুষ্টির অভাব, অপর্যাপ্ত ঘুম, বর্ধিত চাপ এবং আরও অনেক কিছু। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এমন সব খাবার খাওয়া গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ঘুম, ব্যায়াম, স্ট্রেস দূর করা ও সঠিক খাবার খাওয়ার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো সম্ভব।

প্রয়োজনীয় সতর্কতা মেনে না চললে

নিজের যত্ন নেওয়ার পাশাপাশি, আপনাকে অবশ্যই আপনার চারপাশের দিকে নজর রাখতে হবে। জনাকীর্ণ এলাকা এড়িয়ে চলুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং সঠিক স্বাস্থ্যবিধি মেনে চলুন। এগুলো আপনার COVID-19 এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের ঝুঁকি কমাতে পারে।

পর্যাপ্ত ভিটামিন ডি এর অভাব

শীতকাল যদিও গরম থেকে কিছুটা স্বস্তি দেয়, তবে এটি উষ্ণতা এবং সূর্যের আলো থেকেও বঞ্চিত করে। তাই শীতকালে ভিটামিন ডি-এর অভাবের ঝুঁকিতে পড়তে পারেন। পর্যাপ্ত সূর্যালোক না থাকায় ভিটামিন ডি এর অভাব আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে। ফলে বেড়ে যায় অসুখে আক্রান্ত হওয়ার ঝুঁকি।

পোশাকের দিকে খেয়াল রাখুন

শীতের সময় সারাক্ষণ নিজেকে উষ্ণ রাখা জরুরি। সেজন্য আপনাকে সব সময় গরম পোশাক পরে থাকতে হবে। শীতের পোশাক এড়িয়ে চললে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ঝুঁকির মুখ পড়তে পারে। কারণ কারণ ঠান্ডা তাপমাত্রা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে। ঘাড়, কান, মাথা আবৃত রাখুন। গায়ে জড়িয়ে রাখুন শীতের পোশাক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মদের কারখানার ড্রেন খুঁড়ে মিলল ১২৭ কোটি টাকার সোনা

শীতে ঘন ঘন অসুস্থ হওয়ার কারণ

আপডেট সময় ০৩:৫৮:৩১ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩