ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন নিয়ম তৃতীয় বিয়ে নিয়ে ‘মহাবিপদে’ আমির খান! খেলা শুরুর আগে আর্জেন্টিনা সমর্থকদের দুই গ্রুপের মধ্যে তুমুল মারামারি, আটক ৩ সমগ্র উত্তরবঙ্গের ইয়াবার ডিলার শা আপেল কে নিয়ে নানান বিতর্কের গুণজন যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প শেখ হাসিনা ও ১০ শিল্প গ্রুপের ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ বাংলাদেশে বিয়ের ব্যাপারে নাগরিকদের সতর্ক করল চীন বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী “পীরগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ: কলেজ-মসজিদের রাস্তা বন্ধ, এলাকায় উত্তেজনা”

সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পরাজিত স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ডা. শহিদুল আলমের সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে আরেক পরাজিত প্রার্থী ধানের শীষ প্রতীকের কাজী আলাউদ্দিনের সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় শহিদুল আলমের পক্ষের ৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর বাঁশতলা বাজার সংলগ্ন মোজাম মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ডা. শহিদুল আলমের সমর্থকরা।

অভিযোগ সূত্রে জানা যায়, ডা. শহিদুল আলমের ফুটবল প্রতীকের কয়েকজন কর্মী মোজাম মোড়ে অবস্থানকালে প্রতিপক্ষের একদল লোক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় হামলাকারীরা এলোপাথাড়ি মারধর করলে কয়েকজন রক্তাক্ত জখম হন।

আহতদের মধ্যে রয়েছেন, মীর শাহিনুর, আজম হোসেন, সাবেক ইউপি সদস্য আকুল মীর, লিটন মীর ও শিমুল মীরসহ আরও কয়েকজন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পক্ষের অভিযোগ, ফতেপুর বাঁশতলা এলাকার নুরুজ্জামান পাড়ের নেতৃত্বে আমিরুল ইসলাম, হাফিজুর রহমান, ইদ্রিস আলী সরদার, ফিরোজ ঢালী, মোস্তাফিজুর পাড়, শাহিনুর কারিকর ও আলতাফ হোসেন এই হামলায় অংশ নেন। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি: কালুখালীর সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ

সাতক্ষীরায় পরাজিত দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৫

আপডেট সময় ০৪:০৪:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬