ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

প্রচারণায় অংশ নেওয়া রিকশা চালকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত আমির

ঢাকা-১৫ আসনের জামায়াত আমিরের নির্বাচনী ক্যাম্পেইনে সক্রিয়ভাবে অংশ নেওয়া রিকশা চালক শাহ আলম ভূঁইয়া ইন্তেকাল করেছেন। খবর পেয়ে শাহ আলমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে যান জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

ঢাকা-১৫ আসনে নির্বাচনী ক্যাম্পেইনে যুক্ত থাকা শাহ আলম ভূঁইয়া (৫৫) পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি ঢাকার কাফরুল এলাকায় রিকশা চালাতেন এবং জামায়াতে ইসলামীর একজন সমর্থক হিসেবে দলীয় কার্যক্রমে অংশ নিতেন।

তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার শিমুলবাঁকে। নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে তিনি নিজ এলাকায় অবস্থান করছিলেন। গত ৮ ফেব্রুয়ারি ইটনায় একটি নির্বাচনী জনসভায় যাওয়ার পথে নৌকায় স্ট্রোক করে তিনি ইন্তেকাল করেন।

তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এক শোকবার্তায় তিনি বলেন, শাহ আলম ভূঁইয়া দ্বীনের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। জীবন-সংগ্রামের মধ্যেও তিনি শেষ দিন পর্যন্ত দ্বীনের পথে অবিচল ছিলেন। আল্লাহতায়ালা তাকে ক্ষমা করুন, তার ওপর রহম করুন এবং তার সব নেক আমলগুলো কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম দান করুন। আল্লাহতায়ালা তার পরিবারের সদস্যদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।

অন্যদিকে, রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে জামায়াত আমির ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জের ইটনায় শাহ আলম ভূঁইয়ার গ্রামের বাড়িতে যান। সেখানে তিনি মরহুমের কবর জিয়ারত করেন, পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সান্ত্বনা দেন।

এ সময় তিনি মরহুমের অপ্রাপ্তবয়স্ক দুই সন্তানের প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত সার্বিক দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন এবং শোকাহত পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. ছামিউল হক ফারুকী ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী এবং জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক সাধারণ জনগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

প্রচারণায় অংশ নেওয়া রিকশা চালকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত আমির

আপডেট সময় ০২:৩৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬