ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হলেও আমার ইচ্ছে আছে, জনগণের পাশে থেকে সেবা করবো: মির্জা ফখরুল লিগ্যাল প্রফেশনকে অনন্য উচ্চতায় নিতে চাই: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ মেট্রোরেলের নতুন রুট তৈরিতে খরচ বেড়ে হচ্ছে দ্বিগুণেরও বেশি কমলনগরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বিএনপি জাতীয় স্থায়ী কমিটির ৪ নতুন সদস্য শহীদ জিয়া’র মাজারে শ্রদ্ধা নিবেদন নাইজেরিয়ায় রাতভর হামলায় নিহত ২৫ ভঙ্গুর অর্থনীতিতেই দেশের হাল ধরেছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী চোরাচালান ও আটক পণ্য নিষ্পত্তিতে এনবিআরের নতুন আদেশ জারি

পরীমণির বিছানা-বালিশে রক্ত, করবেন সংবাদ সম্মেলন

ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি ও নায়ক শরিফুল রাজের সুখের সংসারে চলছে ঝড়। শুক্রবার রাতে ফেসবুকে এক পোস্টে পরীমণি নিজেই এই ঝড়ের আভাস দেন।

এদিন দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে পরী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’ ওই পোস্টের পর পরী জানান, তিনি রাজের বাসা থেকে পুত্র রাজ্যকে নিয়ে বেরিয়ে এসেছেন। রাজকে তালাকের নোটিশ পাঠিয়ে দেবেন বলেও জানান নায়িকা।

শনিবার দিনভর এ নিয়ে পরীর স্বামী, অভিনেতা শরিফুল রাজের পক্ষ থেকে কোনো বক্তব্য আসেনি। তবে রাতে যেন বরফ গলে দুই তারকার। নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে আবারও এক হন তারা। রাতে রাজের বসুন্ধরার বাসায় আছেন বলেও জানান পরীমণি। যে খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন দুই তারকার ভক্ত-শুভাকাঙক্ষীরা।

পরীমণির সেই পোস্ট
পরীমণির সেই পোস্ট

তবে তাদের সেই বোঝাপড়াটা বেশিক্ষণ স্থায়ী হলো না। আবারও ঝগড়ায় লিপ্ত হন রাজ-পরী। নতুন বছরের প্রথম প্রহরে ফেসবুকে এক পোস্টে সেটাই জানান দিলেন পরীমণি।

পোস্টে দুটি ছবি প্রকাশ করেন পরী। যেখানে তার বিছানা ও বালিশে রক্তের দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে দুজনের হাতাহাতি থেকেই এই ঘটনা ঘটেছে।

বিস্তারিত ঘটনায় না গিয়ে পোস্টে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার। প্রেস কনফারেন্স টুমরো…লোডিং’।

অর্থাৎ, আজ দিনের কোনো একটা সময় নিজেদের মধ্যে চলমান দ্বন্দ্বের বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরবেন পরী। সেখানেই জানা যাবে শরিফুল রাজের সঙ্গে কী সমস্যা হয়েছে তার। দুজনের সম্পর্কের ভবিষ্যৎই বা কী!

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান সম্ভব : প্রধানমন্ত্রী

পরীমণির বিছানা-বালিশে রক্ত, করবেন সংবাদ সম্মেলন

আপডেট সময় ০২:৩২:৪৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩