ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে : সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, এই বিজয় ব্যক্তিগত নয়, এটি জনগণের বিজয়। জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে। বাবার আদর্শ, সততা ও দেশপ্রেমই আমার রাজনৈতিক পথচলার মূল প্রেরণা।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাউজানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল্লাহ আল নোমানের কবর জেয়ারতের পর তিনি এ মন্তব্য করেন।
কবর জেয়ারতের পর নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা নিবেদন করেছেন সাঈদ আল নোমান।

তিনি বলেন, জনগণের দেওয়া এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে তিনি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবেন। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নাগরিক সেবা নিশ্চিত করাই তার প্রধান অগ্রাধিকার থাকবে।

কবর জেয়ারতের সময় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ আসনে বিএনপির সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ২১ হাজার ৩৭৪ ভোট। প্রতিদ্বন্দ্বী জামায়াতের শামসুজ্জামান হেলালী পেয়েছেন ৭৪ হাজার ৪০৭ ভোট। সাঈদ আল নোমান বর্ষীয়ান রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের ছেলে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে : সাঈদ আল নোমান

আপডেট সময় ০১:৪৮:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬