ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং দেওয়ানগঞ্জে ২০ বোতল ভারতীয় মদসহ আটক ১

রাজস্থানের জঙ্গলে প্রেমে মজলেন ভিকি-ক্যাটরিনা

বলিপাড়ার একঝাঁক তারকা নতুন বর্ষ উদযাপন করতে উড়ে গেছেন পছন্দের গন্তব্যে। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফও পিছিয়ে নেই বেড়াতে যাওয়ার দৌড়ে। নতুন বছরের ছুটি কাটাতে রাজস্থানে উড়ে গেছেন ভিক্যাট। সম্প্রতি সমাজমাধ্যমে সেই ঝলক ভাগ করে নিয়েছেন ক্যাটরিনা।

পাহাড় কিংবা সমুদ্র নয়, একান্ত সময় কাটাতে জঙ্গলকেই বেছে নিয়েছেন ভিকি আর ক্যাটরিনা। প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে দেখা গেল তারকা জুটিকে। না চেনা গন্তব্য রণথম্ভোর নয়, পালি জেলার জাওয়াই বন্ধ গ্রামেই ভ্রমণ সারলেন ভিক্যাট।

ইনস্টাগ্রামে ছবি ভাগ করে নিয়ে ক্যাটরিনা লিখেছেন, ‘কী অপূর্ব… আমার দেখা সেরা স্থানগুলোর মধ্যে অন্যতম এটি!’

বছরের শুরুতে পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করছেন? তা হলে আপনারও গন্তব্য হতেই পারে এই জাওয়াই বন্ধ গ্রাম। রাজস্থানে পশুপাখিদের সান্নিধ্য উপভোগ করতে সকলের গন্তব্য হয় রণথম্ভোর। তবে জাওয়াই নদীর ধারের এই গ্রামও কিন্তু থাকতে পারে আপনার পছন্দের তালিকায়। জাওয়াই এলাকাটি বন্যপ্রাণীতে সমৃদ্ধ। এইখানে গেলেই আপনার চোখে পড়বে চিতাবাঘ, বিভিন্ন প্রজাতির পাখি, স্লথ প্রজাতির ভালুক, হায়না, কুমির। গ্রানাইট পাথরেের পাহাড়ি এলাকা হওয়ায় জাওয়াইয়ের আবহাওয়া সারা বছরই মনোরম থাকে।

কেবল জঙ্গলে ভ্রমণই নয়, জাওয়াই বাঁধ, জাওয়াই পাহাড়, কামবেশ্বর মহাদেব মন্দির, অভিনব মন্দির ধাম, রণকপুর ও কুম্ভলগড়ের মন্দিরেও ঢুঁ মেরে আসতে পারেন। সেখানকার উপজাতি সম্প্রদায়ের সহজ জীবনযাত্রাও মন কাড়বে আপনার। মাটির উনুনে মাটির পাত্রে রান্নার স্বাদ যেন বেড়ে যায় কয়েক গুণ। শহুরে কোলাহল থেকে দূরে শান্ত গ্রাম্য পরিবেশে ছুটি কাটানোর আদর্শ ঠিকানা জাওয়াই গ্রাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স?

রাজস্থানের জঙ্গলে প্রেমে মজলেন ভিকি-ক্যাটরিনা

আপডেট সময় ০২:২৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০২৩