ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

আমরা টেস্ট খেলতে নেমেছি, খেলায় থাকবেন : নাসীরুদ্দীন পাটোয়ারী

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০১:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৫২ বার পড়া হয়েছে

ঢাকা-৮ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দিন পাটোয়ারী বলেছেন, আমরা টেস্ট খেলতে নেমেছি। খেলায় থাকবেন। ভয় পাবেন না।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মির্জা আব্বাস ডিগ্রি কলেজ ভোট কেন্দ্র পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা প্রচুর মার খেয়েছি। আমরা সতর্ক করে দিচ্ছি, আমরা এবার মার খেলে কিন্তু পাল্টা মার দেব। ভোটকেন্দ্রে শাপলা কলির বেশি সিল পড়াতে অনেকেই ভয় পাচ্ছে। তাদের উদ্দেশে, বলছি আপনারা ভয় পাবেন না। ৯০ মিনিট খেলায় থাকুন। আমরা টেস্ট খেলতে নেমেছি। খেলায় থাকবেন।

‘ভয় পাবেন না; মাথায় হাত দেবেন না। এই খেলায় শাপলা কলির জয় হবে, ইনশাআল্লাহ…’, বলেন নাসীরুদ্দিন পাটোয়ারী। ফল যাই আসুক মেনে নেবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় আমাদের তো মেনে নিতেই হবে। নাসীরুদ্দিন পাটোয়ারী বলেন, ভোটারদের অনেকেই বলছে ভাই জানের ভয়ে স্লিপ নিয়ে আসছি। কিন্তু অন্তরে শাপলা কলিই আছে।

তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি লাঙল আর ধান মিলেমিশে একাকার হয়ে গেছে। লাঙল এখন ধানের পক্ষে কাজ করে। লাঙলের পেছনে আছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের পেছনে আছে ভারত। বুঝছেন তো খেলা? আমরা সব জায়গায় গিয়ে খোঁজ পাচ্ছি আওয়ামী লীগ এবং ধান মিলেমিশে একাকার হয়ে গেছে।

পাটোয়ারী বলেন, অনেকেই বলতেছে ভাই জানের ভয়ে স্লিপ নিয়ে আসছি। অন্তরে শাপলা কলিই আছে। শাপলা কলিতেই সিল দিয়ে আসছি। ইনশাল্লাহ ঢাকা-৮ আসনে শাপলা কলির ভূমিধস বিজয় হবে। এই বিজয় নাসীরুদ্দীন পাটোয়ারীর নয়। এই বিজয় শহীদ ওসমান হাদির।

তিনি বলেন, যারা সন্ত্রাস চাঁদাবাজ করে তাদের হাত আমরা প্রশাসন দিয়ে গুঁড়ো করব। জালিমদেরকে আমরা বাংলার জমি থেকে উচ্ছেদ করব। এখানে মজলুমরা যে নির্যাতিত এবং নিপীড়িত তাদের অধিকার প্রতিষ্ঠা হবে। কে স্থায়ী কমিটির সদস্য আর কার নামে কি এসব আমরা ভয় পাই না, আমাদের কাছে মুখ্য বিষয় জনগণ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

আমরা টেস্ট খেলতে নেমেছি, খেলায় থাকবেন : নাসীরুদ্দীন পাটোয়ারী

আপডেট সময় ০১:১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬