ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ
বিবৃতিতে তারেক রহমান

অধিকার প্রতিষ্ঠায় জনগণ আলেমদের নির্দেশনা পাবে

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের সব ঘরানার শীর্ষ ইসলামী নেতারা বিএনপিকে সমর্থন দিয়েছেন। আলেম-ওলামারা বিএনপিকে সমর্থন দেওয়ায় দেশের জনগণ নিজেদের অধিকার প্রতিষ্ঠায় তাদের কাছ থেকে সঠিক নির্দেশনা পাবে। ওলামাদের এই স্পষ্ট অবস্থান ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার বিএনপির চেয়ারম্যানের প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

আলেমদের আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে তারেক রহমান বলেন, একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের সহযোগিতা চাই।

অ্যানিম্যাল ক্লিনিক উদ্বোধন
পোষা প্রাণীদের একটি চিকিৎসাসেবা কেন্দ্র অ্যানিম্যাল ক্লিনিকের উদ্বোধন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানীর বনানীতে এই ক্লিনিকে গিয়ে তিনি বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এটি প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠানের উদ্যোক্তারা জানান, বিনামূল্য চিকিৎসাসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবার পরামর্শ দেবেন পশু চিকিৎসকরা।

ক্লিনিক পরিদর্শনকালে তিনি অসুস্থ বিড়ালের খোঁজ-খবর নেন এবং কোলে নিয়ে আদর করেন তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেন, প্রতিষ্ঠানটি দেশের প্রাণী-পশুদের স্বাস্থ্য সুরক্ষা ও কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফ্রি অ্যানিম্যাল ক্লিনিক সাধারণ মানুষ ও পশুদের জন্য উন্মুক্ত থাকবে। এ সময় প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়কারী ও আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

তারেক রহমানের সঙ্গে তুরস্কের নির্বাচনী পর্যবেক্ষক দলের সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে তুরস্কের পার্লামেন্টারি সদস্যদের নিয়ে গঠিত নির্বাচনী পর্যবেক্ষক দল। বুধবার রাত পৌনে ৮টায় গুলশানে বিএনপির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী ও যুগ্ম সচিব হুমায়ুন কবির।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

বিবৃতিতে তারেক রহমান

অধিকার প্রতিষ্ঠায় জনগণ আলেমদের নির্দেশনা পাবে

আপডেট সময় ১১:২৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬