সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

৯ মার্চ মোহামেডানের নির্বাচন

আগামীকাল জাতীয় নির্বাচন ও গণভোট। পুরো দেশই নির্বাচনমুখী। এমন সময় দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা মোহামেডান নির্বাচনের সময় প্রকাশ করেছে। ৯ মার্চ ঢাকা ক্লাবে মোহামেডানের এজিএম ও নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন উপলক্ষ্যে ৫ সদস্যের কমিশন গঠন হয়েছে। ক্লাবের স্থায়ী সদস্য ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। নির্বাচন কমিশনের অন্য চার সদস্য হলেন- বাফুফে ও সাফের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ব্যারিস্টার মোঃ ইসমাইল হোসেন, লে কর্ণেল আব্দুল হামিদ সরদার (অব), সিনিয়র ক্রীড়া সাংবাদিক খন্দকার মঞ্জুরুল ইসলাম দিলু (দিলু খন্দকার)। নির্বাচন কমিশন সম্প্রতি এক সভা করেছিল। তবে এখনো নির্বাচনী তফসিল প্রকাশ হয়নি।

আগামীকাল জাতীয় নির্বাচন। এরপর নতুন সরকার গঠন এবং রমজান অতি নিকটবর্তী। জাতীয় ও নাগরিক জীবনের এত ব্যস্ততাপূর্ণ সময়ের মধ্যেও ক্লাবের নীতিনির্ধারকরা ক্লাবকে গতিশীল রাখার জন্য নির্বাচনের উদ্যোগ নিয়েছেন।

২০১১ সালে মোহামেডান লিমিটেড কোম্পানিতে রুপান্তরিত হয়। গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পর পর পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা। ২০১৩ সালের মেয়াদ উত্তীর্ণ কমিটির নির্বাচন হয়েছিল ২০২১ সালে। ২০২১ সালের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হয়েছে প্রায় বছর তিনেক। নানা আনুষ্ঠানিকতার পর অবশ্য মোহামেডানের নির্বাচনের দিন ঠিক হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

৯ মার্চ মোহামেডানের নির্বাচন

আপডেট সময় ০৭:৫৫:১১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬