ঢাকা ১২:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ৬০ দিনের চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সংবাদমাধ্যম আলজাজিরা রোববার (২১ জুন) জানিয়েছে, ইসরায়েলের বড় সংবাদমাধ্যমগুলোতে যেসব খবর ছাপা হচ্ছে, সেগুলোতে অভিযোগ করা হচ্ছে, তাদের সবচেয়ে বড় শত্রু ইরানের সঙ্গে চুক্তি করার পর তাদের পরিত্যাগ করছেন ট্রাম্প।

ইসরায়েলি বিশ্লেষকরা এই চুক্তিকে এক ধরনের বেঈমানি হিসেবে অভিহিত করছেন। অপরদিকে রাজনৈতিক অঙ্গনে এই চুক্তির ধারা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। যুদ্ধ বন্ধে যেসব শর্তে দুই দেশ সম্মত হয়েছে সেগুলোর বিস্তারিত প্রকাশ করছে তারা এবং এগুলো খবরের প্রধান শিরোনামে জায়গা পাচ্ছে।

এরমধ্যে ইসরায়েলের সবচেয়ে বড় সংবাদমাধ্যম ইসরায়েলি হায়মে একটি মতামত প্রকাশ করা হয়েছে। সেখানে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলা হয়েছে, “আপনি চাইলে সবার সেরা প্রেসিডেন্ট হতে পারতেন। কিন্তু এর বদলে ইরানের খুনি এবং সন্ত্রাসী সরকারের সঙ্গে আপনি আত্মসমর্পণের চুক্তি সই করেছেন।

এদিকে সুইজারল্যান্ডে আজ আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। এই আলোচনায় পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরাও উপস্থিত হয়েছেন। যার মধ্যে আছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসিম মুনির।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
সূত্র: আলজাজিরা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প

আপডেট সময় ০১:৫১:১০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬