সংবাদ শিরোনাম ::
দেশভাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য মোদির মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড

“চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের নেতৃত্বে পরিচালিত এক সফল টাস্কফোর্স অভিযানে একাধিক মামলার এজাহারনামীয় এক শীর্ষ নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানকালে তার নিজ বসতবাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট, হেরোইন এবং গাঁজা উদ্ধার করা হয়।
আজ রবিবার (২১ জুন ২০২৬) সকাল ৬:৩০ থেকে ৭:০০ ঘটিকার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন হুজরাপুর রেলবাগান এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত আসামির নাম মোসা. সেলিনা বেগম (৬৫)। তিনি ওই এলাকার স্বামী- মো. লোকমান শেখ ও মৃত আইয়েশ উদ্দিনের মেয়ে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে টাস্কফোর্সের আভিযানিক দলটি হুজরাপুর রেলবাগানে আসামির নিজ দখলীয় সেমিপাকা দুই কক্ষ বিশিষ্ট বসতবাড়িতে আকস্মিক হানা দেয়। পরবর্তীতে ঘরের উত্তর দুয়ারী দক্ষিণ পার্শ্বের কক্ষের ভেতরে থাকা একটি প্লাস্টিকের ওয়ারড্রবের নিচের ড্রয়ার তল্লাশি করে একটি শপিং ব্যাগ উদ্ধার করা হয়। উক্ত শপিং ব্যাগের ভেতর থেকে ২৬টি ছোট-বড় পুড়িয়া ভরা ১ গ্রাম হেরোইন (আনুমানিক মূল্য ৫,২০০ টাকা), দুইটি সাদা জিপারযুক্ত পলি প্যাকেটে মোট ৯৫ পিস কমলা বর্ণের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (ওজন ৯.৫ গ্রাম, আনুমানিক মূল্য ২৮,৫০০ টাকা) এবং ৪৭টি পুড়িয়া ভর্তি ১০০ গ্রাম গাঁজা (আনুমানিক মূল্য ৪,৭০০ টাকা) জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮,৪০০/- (আটত্রিশ হাজার চারশত) টাকা।
ডিএনসি জানায়, গ্রেফতারকৃত সেলিনা বেগম এলাকার একজন চিহ্নিত ও তালিকাভুক্ত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি এলাকায় সুকৌশলে মাদকের বড় সিন্ডিকেট পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।
এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের পরিদর্শক মো. রফিকুল ইসলাম বাদী হয়ে ধৃত আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) সারণির ক্রমিক নং ৮(ক), ১০(ক) ও ১৯(ক) ধারা মোতাবেক একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম গ্রহণ করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজকে রক্ষা এবং চাঁপাইনবাবগঞ্জ জেলাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে ডিএনসির নিয়মিত গোয়েন্দা নজরদারি ও এই ধরনের বিশেষ যৌথ অভিযান সর্বদাই অব্যাহত থাকবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশভাগ নিয়ে বিস্ফোরক মন্তব্য মোদির

“চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক

আপডেট সময় ০২:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬