ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন

ইসলামী পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করার আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ ঠাকুরগাঁও জামায়াত আমিরকে আটকের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেন। মাহদী আমিন বলেন, ‘দেশের বিভিন্ন জায়গা থেকে প্রচুর বোরকা ও নেকাব বানানোর বিষয়ে আমরা জানতে পেরেছি।

ইসলামী মূল্যবোধের ধারক দল হিসেবে বিএনপি সব সময় বিশ্বাস করে বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে বোরকা ও নেকাব ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অবশ্যই নারীদের আব্রু ও পর্দার ব্যাপারে সর্বোচ্চ শ্রদ্ধাশীল। কিন্তু ইসলামী সেই পোশাককে অপব্যবহার করে কেউ যদি মিথ্যা পরিচয়ে জাল ভোট দেওয়ার চেষ্টা করে তাহলে সেটিকে প্রতিরোধ করতে হবে।’
ভোটকেন্দ্রে ভোট প্রদানের আগে পরিচয় নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

বিএনপির এই নেতা বলেন, ‘সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি-হজ-ওমরার জন্য ছবি তোলার সময় মুখমণ্ডলের যে অংশ অনাবৃত রেখে ছবি তুলতে হয়, ভোটার তালিকা অনুযায়ী নারী প্রিজাইডিং বা সহকারী প্রিজইডিং অফিসার ও নারী এজেন্টের উপস্থিতিতে ভোট প্রদানের আগে নারী ভোটারদের পরিচয় নিশ্চিত করতে হবে, যেখানে প্রযোজ্য।’

মাহদী আমিন বলেন, ‘বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান সমাজে নারীদের এই অধিকার প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ। আর তাই বিএনপির পক্ষ থেকে সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলের প্রতি আমরা আহ্বান জানাই, আসুন সহিংসতা নয়, সবাই শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করি। বজায় রাখি পারস্পরিক সহাবস্থানও সৌহার্দ্য।

সব ধরনের কারচুপি বা জালিয়াতি রুখে দিয়ে নির্বাচনের যে উৎসবমুখর, স্বতঃস্ফূর্ত পরিবেশ আজকের গণআকাঙ্ক্ষা।’
তিনি বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিককে আমরা আহ্বান জানাই, আপনারা আগামীকাল সকালে যত দ্রুত সম্ভব ভোটকেন্দ্রে আসুন। এই নির্বাচনে বিজয়ী হোক বাংলাদেশের, এই নির্বাচনে বিজয়ী হোক বাংলাদেশের মানুষের। দেশব্যাপী বিএনপির অপ্রতিরোধ্য জনপ্রিয়তার জোয়ারে আমরা সবাই শামিল হই। গণতন্ত্র রক্ষার প্রমাণিত শক্তি বিএনপির এই অবিস্মরণীয় বিজয়ের মিছিলে সবাইকে স্বাগত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি : মাহদী আমিন

আপডেট সময় ০৬:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬