ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চট্টগ্রামে ৭০-৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে হজে যাওয়া যাবে না যেসব রোগ নিয়ে ৯০ হাজার ইয়াবা ‘গায়েব’! সাংবাদিককে ঘুষ প্রস্তাবের অভিযোগে ওসি আফতাব উদ্দিন আলোচনায় ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী চট্টগ্রাম বিআরটিএ কে ঘুষ ও দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছেন রাজস্ব কর্মকর্তা সলিম উল্যাহ সিন্ডিকেট সোনারগাঁ‌য়ে মাদক‌সেবী‌দের মারধ‌রে এক ব্যক্তি আহত ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা এনবিআর কর্মকর্তার বিপুল সম্পদ! আইপিএল : দায়িত্ব কেড়ে নেওয়া হতে পারে চার অধিনায়কের সোহরাওয়ার্দী হাসপাতাল স্বাস্থ্য সচিবকে ম্যানেজ করে সেই ডা. সেহাব এখনো বেপরোয়া

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া

  • নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় ০৬:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬৬ বার পড়া হয়েছে

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, শিক্ষা কেবল চাকরির প্রস্তুতির একটি মাধ্যম নয় বরং মানবিক মূল্যবোধ, সহমর্মিতা, সহনশীলতা ও নৈতিক দৃঢ়তায় সমৃদ্ধ মানুষ গড়ে তোলার একটি সমন্বিত প্রক্রিয়া। জাতি গঠনের ভিত্তি হিসেবে শিক্ষা খাতের গুরুত্ব অপরিসীম। বৈশ্বিক প্রতিযোগিতা ও প্রযুক্তিনির্ভর বাস্তবতায় টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার পাশাপাশি উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন নাগরিক তৈরির ওপর জোর দিতে হবে।

আজ (মঙ্গলবার) মাধ্যমিক শিক্ষার ব্যবস্থাপনা ও কাঠামোগত উন্নয়নের লক্ষ্যে গঠিত কনসালটেশন কমিটির ফাইনাল রিপোর্ট সাবমিশন বিষয়ক ডেসিমিনেশন সভায় তিনি এসব কথা বলেন।

সি আর আবরার বলেছেন, প্রশাসনিক কাজের চাপ থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কমিটি শিক্ষা খাতের মৌলিক সমস্যাগুলো গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেছে। গ্রাসরুট পর্যায় থেকে শুরু করে বিভিন্ন স্তরে অংশীজনদের সঙ্গে সম্পৃক্ততা তৈরি করে কাজ করা হয়েছে। শিক্ষক সমাজসহ শিক্ষা খাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের যেসব বিষয় আলোচনায় এসেছে, সেগুলো বাস্তব ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি বলেন, শিক্ষা খাতকে কেবল একটি সেকেন্ডারি সেক্টর হিসেবে দেখার সুযোগ নেই। জাতি গঠনের জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। বৈশ্বিক প্রতিযোগিতা ও প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও কার্যকর করে গড়ে তুলতে হবে। যাতে শিক্ষার্থীরা চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম হয়ে উঠতে পারে।

কনসালটেশন কমিটির আহ্বায়ক ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. মনজুর আহমদ বলেন, মাধ্যমিক শিক্ষা কেবল পাঠ্যজ্ঞান অর্জনের ক্ষেত্র নয়, এটি কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশের সংবেদনশীল সময়। তাই এই স্তরে বৈষম্য নিরসন ও শিক্ষার মানোন্নয়ন অপরিহার্য।

সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কনসালটেশন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রামের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহেদা ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুব মোর্শেদ, সাংবাদিক মো. মুসা মিয়া, শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিকুর রহমান এবং আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. মোস্তফা কামাল। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক অধিশাখার যুগ্মসচিব তরফদার মো. আক্তার জামীল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রামে ৭০-৮০ শতাংশ জলাবদ্ধতা সমস্যার সমাধান হয়েছে

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া

আপডেট সময় ০৬:২৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬