ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফুটবলার মেসি-কেইন কেন ওমর সানিকে চাবুক মারতেন মৌসুমী?

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৬:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬২৪ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র একদিন বাকি। এখন চায়ের কাপের আড্ডা থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম-সবখানেই আলোচনার কেন্দ্রে নির্বাচন। এই ভোটের আমেজে সরব হয়েছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী আবদুল কুদ্দুস বয়াতি।

সোমবার (৯ জানুয়ারি) রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন তিনি। সেখানে গানের ভাষাতেই রাজনৈতিক কটাক্ষ ছুড়ে দেন এই শিল্পী। পোস্টে কুদ্দুস বয়াতি লেখেন,‘গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে।’

যদিও ওই পোস্টে তিনি কোনো রাজনৈতিক দলের নাম সরাসরি উল্লেখ করেননি, তবে তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। মুহূর্তের মধ্যেই গায়কের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। মন্তব্যের ঘরে অনেক নেটিজেনই কুদ্দুস বয়াতির বক্তব্যের পক্ষে সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।

এদিকে নির্মাতা শিহাব শাহীনও কুদ্দুস বয়াতির পোস্টটি শেয়ার করেন। ক্যাপশনে সংক্ষিপ্ত মন্তব্যে তিনি লেখেন, ‘হালাল গান।’ প্রসঙ্গত, আবদুল কুদ্দুস বয়াতি ১৯৯২ সালে প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নির্মিত বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার প্রচারণামূলক গান ‘এই দিন, দিন না আরো দিন আছে’ গেয়ে ব্যাপক পরিচিতি পান। লোকসংগীতে তার স্বতন্ত্র কণ্ঠ ও ভঙ্গি তাকে এনে দেয় আলাদা জনপ্রিয়তা। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রাজীবপুর গ্রামে।

নির্বাচনের সময় যত এগোচ্ছে, ততই যে রাজনীতি ও সংস্কৃতির মেলবন্ধন নতুন করে আলোচনায় আসছে-কুদ্দুস বয়াতির এই পোস্ট তারই আরেকটি উদাহরণ বলে মনে করছেন অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয়

গানকে হারাম বলা দলটাও গানে গানে ভোট খুঁজছে: কুদ্দুস বয়াতি

আপডেট সময় ০৬:০৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬