সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

আইসিসি ও ভারতকে ধূয়ে দিলেন সাবেক ইংলিশ অধিনায়ক

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৯৭ বার পড়া হয়েছে

টি–টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ শুরুর আগেই চরম অনিশ্চয়তায় পড়েছে টুর্নামেন্ট। এই পরিস্থিতির জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর ভূমিকার কড়া সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইন।

মাইকেল অ্যাথারটনের সঙ্গে স্কাই স্পোর্টস পডকাস্টে কথা বলতে গিয়ে হুসেইনের অভিযোগ, আইসিসি প্রভাবশালী বোর্ডগুলোর, বিশেষ করে ভারতের প্রতি যে পক্ষপাতদুষ্ট আচরণ করছে, তা বিশ্ব ক্রিকেটে ভারসাম্যহীনতা আরো বাড়িয়ে তুলছে।

হুসেইনের এই মন্তব্যের পেছনে রয়েছে বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক সংকট।

আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স হঠাৎ করেই বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়। এর জেরে বাংলাদেশ দল বিশ্বকাপের জন্য ভারতে সফরে যেতে অস্বীকৃতি জানায় এবং শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়ে।
পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে ওঠে, যখন পাকিস্তান ঘোষণা দেয় যে তারা গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে। এতে করে টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে বিশ্বকাপ বড় অনিশ্চয়তার মুখে পড়ে।

আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল।
আইসিসির অবস্থানের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তুলে হুসেইন বলেন, যদি ভারত সরকারী নির্দেশ বা নিরাপত্তার অজুহাতে কোনো দেশে যেতে অস্বীকৃতি জানাত, তাহলে কি আইসিসি একইভাবে কঠোর অবস্থান নিত?

হুসেইনের প্রশ্ন, “যদি কোনো টুর্নামেন্টের এক মাস আগে ভারত বলত, ‘আমাদের সরকার আমাদের বিশ্বকাপে কোনো একটি দেশে খেলতে যেতে দিচ্ছে না’, তাহলে কি আইসিসি এতটা দৃঢ় হতো? তারা কি বলত, ‘নিয়ম তো নিয়মই, দুঃখিত, আমরা তোমাদের বাদ দিচ্ছি’?”

তার মতে, আইসিসির উচিত বাংলাদেশ ও পাকিস্তান—এই দুই দেশকে ভারতেরর মতোই সমানভাবে মূল্যায়ন করা।

বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে নাসের হুসেইন বলেন, ‘আমি সত্যিই পছন্দ করেছি যে বাংলাদেশ তাদের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে। পাকিস্তানও যেভাবে বাংলাদেশের সমর্থনে এগিয়ে এসেছে, সেটাও প্রশংসনীয়।

কেউ না কেউকে তো বলতে হবে, রাজনীতি যথেষ্ট হয়েছে, এখন ক্রিকেট খেলতে দিন।’
নাসের হুসেইনের মতে, এ ধরনের ঘটনা খেলাধুলার মূল চেতনাকেই প্রশ্নের মুখে ফেলে।

তিনি সতর্ক করে বলেন, যদি পাকিস্তান ও বাংলাদেশের মতো দেশগুলোর ওপর নিয়মিত রাজনৈতিক চাপ প্রয়োগ করা হয়, তাহলে ক্রিকেটের ভবিষ্যৎই হুমকির মুখে পড়তে পারে। তবে সব সীমাবদ্ধতার মাঝেও পাকিস্তানের পারফরম্যান্সের প্রশংসা করে নাসের হুসেইন বলেন, ‘এত বাধা সত্ত্বেও পাকিস্তান ধারাবাহিকভাবে অসাধারণ ক্রিকেট খেলছে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

আইসিসি ও ভারতকে ধূয়ে দিলেন সাবেক ইংলিশ অধিনায়ক

আপডেট সময় ০১:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬