ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা মেসির প্রশংসায় পঞ্চমুখ শাকিরা, সাফল্যের কৃতিত্ব দিলেন রোকুজ্জোকেও এ-প্লাসের মরীচিকা বনাম প্রকৃত শিক্ষা: আমাদের মানসিকতার অবক্ষয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে পাঁচ ইউরোপীয় রাষ্ট্রদূতের বৈঠক ধামরাইয়ের ঐতিহাসিক রথযাত্রার উদ্বোধনে সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দিলেন চীফ হুইপ ফ্যাসিস্ট আমলে শাহিন চেয়ারম্যানের সহযোগী হয়ে কেরানীগঞ্জে ব্যাপক ঘুষ দুর্নীতির অভিযোগ ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করতে হবে : পবিপ্রবি উপাচার্য বড়লেখায় জমি বিরোধ মামলা তুলে নিতে হুমকি ও হয়রানির অভিযোগ রঞ্জু মিয়ার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ধামইরহাটে ওড়না প্যাঁচানো অবস্থায় গাছের ডাল থেকে এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

এপস্টেইন ফাইলে নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৩৮ বার পড়া হয়েছে

সোজাসাপটা বক্তব্যের কারণে আগেও নানা সময়ে বিতর্কে জড়িয়েছেন বলিউডের পরিচালক অনুরাগ কাশ্যপ। যদিও এসব বিতর্ককে খুব একটা গুরুত্ব না দিয়ে নিজের গতিতেই চলতে দেখা গেছে তাকে। এবার কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সংক্রান্ত নথিতে তার নাম উঠে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রায় ৩০ লাখেরও বেশি নথি প্রকাশ করার পর বিষয়টি সামনে আসে। প্রকাশিত নথিতে এপস্টেইনকে পাঠানো একাধিক ই–মেইলে অনুরাগ কাশ্যপের নাম পাওয়া গেছে। এসব ই–মেইল তিন ব্যক্তির মধ্যে আদান–প্রদান হয়েছিল, যেখানে আলোচনায় জেফরি এপস্টেইনও ছিলেন।

মেইলে এপস্টেইনের কিউবা সফরের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখানে বৌদ্ধধর্ম, প্রযুক্তি ও চিকিৎসাবিষয়ক কর্মশালায় অংশ নেওয়ার সম্ভাব্য অতিথিদের তালিকায় অনুরাগ কাশ্যপের নাম উল্লেখ করা হয়।

অনুরাগ কাশ্যপের নাম উল্লেখ থাকলেও তিনি সত্যিই ওই অনুষ্ঠানগুলোতে উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করা হয়নি। তাকে কেবল জনপ্রিয় ব্যক্তিত্ব বা সম্ভাব্য মূল বক্তা হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রকাশিত নথিতে বিভিন্ন তারকার নামও উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন মাইকেল জ্যাকসন, অভিনেত্রী ও গায়িকা ডায়ানা রস, মার্কিন অভিনেতা ক্রিস ট্যাকার, সংগীতশিল্পী মিক জ্যাগারসহ আরও কয়েকজন।

তবে ই–মেইলে কারও নাম থাকলেই তিনি কোনো অনুষ্ঠানে অংশ নিয়েছেন বা এপস্টেইনের কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন-এমনটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। একই সঙ্গে এপস্টেইন ও অনুরাগ কাশ্যপের একই সময়ে একই স্থানে উপস্থিত থাকার কোনো প্রমাণও পাওয়া যায়নি। এ খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুরাগ কাশ্যপকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। সূত্র: আনন্দবাজার

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা

এপস্টেইন ফাইলে নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

আপডেট সময় ০৮:১৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬