ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ লাইনের ছোবলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারে দগ্ধ নির্মাণশ্রমিক কাজল। ডিপিডিসি’র এমডি নিয়োগে বিতর্কিত মানদন্ড উত্তরায় রাস্তা নির্মাণের আড়ালে অনিয়ম ও চাঁদাবাজির অভিযোগ দুলাল-ইব্রাহিম চক্রের প্রতারণার জাল কোটি টাকা হাতিয়ে নেয়ার কৌশল কৃষকলীগ নেতা মাকসুদ ও সোহেলকে ঘিরে ভুয়া ‘প্রাচীন পিলার-কয়েন’ প্রতারণা ছাত্রদল নেতার বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ও প্রশাসনের নিষ্ক্রিয়তা ব্যাংক-বিশ্ববিদ্যালয় সাম্রাজ্য এম এ কাসেমের পটুয়াখালীতে বজ্রপাতে প্রাণ গেল ৪ জনের, অর্ধশতাধিক গরুর মৃত্যু বিয়ের নামে প্রতারণা, ওসির বিরুদ্ধে নারী সার্জেন্টের অভিযোগ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার

বিয়ের গুঞ্জন পরিষ্কার করলেন রাশমিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৩:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৫৬৬ বার পড়া হয়েছে

দক্ষিণী চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি রাশমিকা মন্দানা ও বিজয় দেবরকোন্ডার বিয়ে নিয়ে জল্পনা যেন থামছেই না। প্রথম থেকেই শোনা যাচ্ছিল, আগামী ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখ গাঁটছড়া বাঁধতে চলেছেন এই দুই তারকা। এরই মধ্যে গত ২ ফেব্রুয়ারি উদয়পুরে তাদের বিয়ে হচ্ছে– এমন খবরে রীতিমতো সরগরম হয়ে ওঠে অনুরাগী মহল ও সামাজিক মাধ্যম।

রোববার ছড়িয়ে পড়া সেই খবরের জল্পনা অবশ্য নিজেই ভেঙে দিয়েছেন রাশমিকা মন্দানা। সংবাদ মাধ্যমকে দেওয়া বক্তব্যে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দেন, ২ ফেব্রুয়ারি তাদের বিয়ে হয়নি। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানানো হয়, রাশমিকা নিজেই এই খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

তবে ২ ফেব্রুয়ারির গুঞ্জন মিথ্যা প্রমাণিত হলেও ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখের সম্ভাব্য বিয়ের তারিখ নিয়ে অনুরাগীদের আগ্রহ কমেনি। শোনা যাচ্ছে, উদয়পুরেই বসতে পারে বিয়ের আসর। যদিও এই অনুষ্ঠানটি খুব বেশি আড়ম্বরপূর্ণ হবে না বলেই খবর। রাশমিকা ও বিজয় দুজনেই নাকি ব্যক্তিগত পরিসরে বিয়ের সব রীতি সম্পন্ন করতে চান।

জানা গেছে, বিয়েতে উপস্থিত থাকবেন শুধু দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও পরিজনরা। বিনোদন জগতের হাতেগোনা কয়েকজন তারকাকেই আমন্ত্রণ জানানো হতে পারে। ছবিশিকারি ও সংবাদ মাধ্যমের বাড়তি নজর এড়িয়ে চলতেই নাকি এমন সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা জুটি।

তবে বিয়ের অনুষ্ঠান যতটাই ব্যক্তিগত হোক, প্রীতিভোজে থাকবে জাঁকজমক। বিয়ের কয়েক দিন পর হায়দরাবাদে বড় করে প্রীতিভোজের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। সেই অনুষ্ঠানে বিনোদন দুনিয়ার বহু পরিচিত মুখের উপস্থিতি দেখা যেতে পারে বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত বছরের অক্টোবরে রাশমিকা ও বিজয়ের বাগদানের খবরও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। দাবি করা হয়, গোপনে পারিবারিক আবহে সেই অনুষ্ঠান সম্পন্ন হয়। যদিও তখন এক সাক্ষাৎকারে রাশমিকা বলেছিলেন, “বিয়ে নিয়ে আমি কিছুই স্বীকার বা অস্বীকার করব না। যখন বলার সময় হবে, তখন আমরা নিজেরাই বলব।”

ব্যক্তিগত জীবনে কাজ নিয়ে আলোচনা প্রসঙ্গেও নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, “বাড়িতে আমি কাজ নিয়ে প্রায় কোনো কথাই বলি না। অন্তত ৮০ শতাংশ সময় আমি কাজ থেকে নিজেকে দূরে রাখি। তবে কাজের জায়গায় কোনো সমস্যা হলে বিজয়ের সঙ্গে অবশ্যই আলোচনা করি। বাড়িতে ফিরে আমি শুধুই পরিবারের মানুষ।”

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদ্যুৎ লাইনের ছোবলে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কক্সবাজারে দগ্ধ নির্মাণশ্রমিক কাজল।

বিয়ের গুঞ্জন পরিষ্কার করলেন রাশমিকা

আপডেট সময় ০৩:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬