ঢাকা ০৭:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ মনোহরগঞ্জের আ’লীগ নেতা ফিরোজের বিরুদ্ধে অবৈধ মার্কেট ও সম্পদ গড়ার অভিযোগ রূপপুরের পারমাণবিক জ্বালানি আসছে কাল, কেন্দ্রে পৌঁছাবে শনিবার ক্যাশলেস লেনদেনে কোনো চার্জ লাগবে না: অর্থমন্ত্রী চন্দ্রগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হামলার শিকার ফুটপাত দখল করলেই মামলা, হকারদের কড়া বার্তা দিল ডিএসসিসি সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় দেশের প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বিনিয়োগ ও জ্বালানিতে অস্ট্রেলিয়ার সহযোগিতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মৌলভীবাজার শহরের চৌমুহনায় মব সৃষ্টি করে হেনস্তার শিকার পুলিশ কর্মকর্তা

যে কারণে এই অভিনেত্রী কলকাতা ত্যাগ করেন

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৭১০ বার পড়া হয়েছে

কলকাতার অন্যতম পরিচিত মুখ অঙ্কিতা চক্রবর্তী। একটা সময় টলিউডে মেগা থেকে সিনেমা সর্বত্রই কাজ করেছেন তিনি। তবে বর্তমানে মায়া নগরী মুম্বাইতেই পাড়ি জমিয়েছেন তিনি। সেখানেই কাজ করছেন।

তবে বাংলা মেগা বা সিনেমা কোথাও এখন আর সেভাবে তাঁকে দেখা যায় না। এই প্রসঙ্গে তিনি এবার মুখ খুললেন।
একটা সময় ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিলেন নায়িকা। তাঁকে রণিতার সঙ্গে প্যারালাল লিডে দেখা গিয়েছিল।

তাছাড়াও ‘ইন্দ্রাণী’তে তাঁকে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল। তবে কেবল মেগা নয় সিরিজ ও ছবিতেও কাজ করেছেন তিনি। একটা সময় তাঁকে অঞ্জন দত্তের ব্যোমকেশেও দেখা যেত। তাছাড়াও তিনি অঞ্জন দত্তের ওয়েব সিরিজ ‘সেভেন’-এ অভিনয় করেছিলেন।

কিন্তু সম্প্রতি নায়িকা দাবি করেছেন টলিউডে নাকি তাঁর জন্য কোনও কাজ নেই। অঙ্কিতা এখন পাকাপাকি মুম্বইয়ের বাসিন্দা। সেখানে তাঁকে সর্ব শেষ অভিনয় করতে দেখা গিয়েছিল ‘ঝনক’ ধারাবাহিকে।
আরো পড়ুন

কলকাতায় কাজ প্রসঙ্গে তিনি এক সাক্ষাৎকারে বলেন, ‘অন্যদের কথা বলতে পারব না, আমার জন্য কলকাতায় কোনও কাজ এখনও পর্যন্ত নেই। তিন- চার মাস অন্তর একটা কাজ করে তো খরচ চালানো যায় না।

মুম্বাইয়ে বিভিন্ন ধরনের কাজ হয়। চেষ্টা করার সুযোগ আছে। এখানে ছোট ইন্ডাস্ট্রি। হাতেগোনা কয়েক জনই কাজ করেন। অডিশন দিয়ে, অভিনয়গুণ বিচার করে যদি কাজ হত তা হলে আমার ধারণা আমার হাতে কাজের পরিমাণ বেশি হতো।’
তবে নায়িকার কর্মজীবনের পাশাপাশি সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনও উঠে এসেছিল আলোচনায়। কিছুদিন আগেই প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বিচ্ছেদের নিয়ে সমাজমাধ্যমে ঝড় উঠেছিল। সেই সময় প্রান্তিক এই বিষয়ে মুখও খুলেছিলেন। তবে নায়িকারর সঙ্গে আলোচনা না করে প্রান্তিক এই প্রসঙ্গে কথা বলার জন্য অঙ্কিতা তা খুব একটা ভালো ভাবে গ্রহণ করেননি। তা নিয়ে অঙ্কিতা মুখও খুলেছিলেন সেই সময়।

তারপর হঠাৎই কয়েকদিন আগে অঙ্কিতা ও প্রান্তিকের বিয়ের একটি ছবি পোস্ট হওয়ায় ফের তাঁদের সম্পর্কের সমীকরণ নিয়ে চর্চা শুরু হয়েছিল। সেই সময় অঙ্কিতা এই প্রসঙ্গে জানিয়েছিলেন, ‘সব কিছু আমার হাতে নেই। এ রকম যদি কেউ বা কারা ঘটিয়েও থাকে, তা হলেও কিছু করার নেই। আমি মাথা ঘামাচ্ছি না। বাকিরা বিষয়টি নিয়ে ভাববেন কি না, সেটা তাঁদের ব্যাপার।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৯ গোল হজম করে আসিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশ

যে কারণে এই অভিনেত্রী কলকাতা ত্যাগ করেন

আপডেট সময় ০১:০৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬