ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঋষভকে দেখে এসে যা জানালেন অনুপম-অনিল

শুক্রবার (৩০ ডিসেম্বর) ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেট দলের উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পান্ত। বর্তমানে দেহরাদূনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঋষভকে দেখতে দেহরাদূন যান বলিউড অভিনেতা অনিল কাপুর ও অনুপম খের। জানালেন তার বর্তমান শারীরিক অবস্থা।

আগের তুলনায় ঋষভের পরিস্থিতি স্থিতিশীল বলে জানান অনুপম-অনিল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন, ‘আমরা দেখা করলাম ওর সঙ্গে, খুব হাসিয়েছি ওকে, এখন অবস্থা স্থিতিশীল। ওর পরিবারের সঙ্গেও দেখা করেছি। ও যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে, প্রার্থনা করুন।’

আশার কথা হলো, পান্তের শরীরের কোনো অংশই পুড়ে যায়নি, কোনো হাড় ভাঙেনি। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরাও। পান্তের চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। প্রয়োজনে দিল্লিতে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হতে পারে এই তরুণ ক্রিকেটারকে।

প্রসঙ্গত, বছরের শেষ দিনটা পরিবারের সঙ্গে কাটাবেন বলেই দিল্লি থেকে দেহরাদূন ফিরছিলেন সড়কপথে। শখের মার্সিডিজ বেঞ্জ নিয়ে বেরোন ঋষভ। কিন্তু গতি অনেকটা বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা খান ডিভাইডারে। ঘটনাস্থলে আগুন ধরে যায় গাড়িতে। কোনো মতে প্রাণে রক্ষা পান উদীয়মান এই তারকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

ঋষভকে দেখে এসে যা জানালেন অনুপম-অনিল

আপডেট সময় ০৫:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২