ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে: রাষ্ট্রপতি বিশ্বমানের পর্যটনশিল্প গড়ে তোলা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে বিআরটিএ ট্রাস্ট বোর্ডের চেক হস্তান্তর শিবগঞ্জে পদ্মার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন বাংলাদেশকে দাস রাষ্ট্রে পরিণত করার দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে হবে : প্রতিমন্ত্রী ইশরাক ইয়াবা উদ্ধারের পর থানা ঘেরাও, চাপের মুখে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়ার অভিযোগ জমি বিরোধে রাতের আঁধারে কৃষকের ‘সর্বনাশ’ করলেন কৃষক লীগ নেতা আমাদের জীবন থেকে ১৭ বছর কেড়ে নেওয়া হয়েছে: পানিসম্পদমন্ত্রী ঢাকা-সিলেট ছয় লেনের কাজ শেষ হবে কবে, জানালেন বাণিজ্যমন্ত্রী

পুরো রমজানে স্কুল বন্ধ চেয়ে রিট

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৭৩০ বার পড়া হয়েছে

রমজানের পুরো মাসে সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) এ রিট আবেদন জমা দেন।

রিট আবেদনে বলা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে রমজান মাসের প্রথম ১৮ (আঠারো) দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার কথা বলা হয়েছে।

সরকারের এ সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারির আদেশ চাওয়া হয় এবং পাশাপাশি রমজানের প্রথম দিন থেকে পুরো সময় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়।

অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল গণমাধ্যমকে বলেন, মাদরাসাগুলোতে পুরো রমজান মাসে ছুটি রাখার সিদ্ধান্ত রয়েছে। অথচ বিদ্যালয়গুলোতে রোজার প্রথম ১৮ দিন খোলা রেখে তারপর ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়, যা ‘বৈষম্যমূলক’।

এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্কুলসমূহের কোমলমতি শিশু-কিশোরদের রোজা রেখে স্কুলে যাতায়াত করে ক্লাসে অংশগ্রহণ করা কষ্টকর হয়ে যাবে। এতে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার শঙ্কা দেখা দেবে, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়।

রোজার মাসে মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয় বলেও মন্তব্য করেছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বরে নয়, পারলে দেশে এখনই আসেন, ফাঁসির মঞ্চ প্রস্তুত আছে: তথ্য প্রতিমন্ত্রী

পুরো রমজানে স্কুল বন্ধ চেয়ে রিট

আপডেট সময় ০৭:৩৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬