ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহরুখকে ‘কাকু’ বলা নিয়ে বিতর্কের অবসান

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৭:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৬২৬ বার পড়া হয়েছে

সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত ‘জয় অ্যাওয়ার্ডস ২০২৬’-এ বসেছিল আন্তর্জাতিক সব তারার মেলা। সেখানে উপস্থিত ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও তুরস্কের জনপ্রিয় অভিনেত্রী হান্দে এরচেল। তবে এই অনুষ্ঠানের একটি ভিডিওর বিতর্কিত স্ক্রিনশট সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় ওঠে। কারণ তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলের অ্যাকাউন্টের নামে ভাইরাল সেই স্ক্রিনশটে শাহরুখকে ‘কাকু’ বলে সম্বোধন করতে দেখা যায় তাকে।

এবার এই বিতর্কে পানি ঢেলে দিলেন হান্দে এরচেল নিজেই। শাহরুখ খানকে নিয়ে কটাক্ষমূলক মন্তব্যের অভিযোগের জবাবে অভিনেত্রী বলেন, সেই স্ক্রিনশটটি ভুয়া এবং শাহরুখকে উদ্দেশ্য করে এমন কোনো কথা তিনি বলেননি।

উল্লেখ্য, এর আগে অনুষ্ঠানের দিন শাহরুখ খান ও মিশরের আমিনা খলিল একসঙ্গে মঞ্চে হাজির ছিলেন। সেসময়ে তাদের ভিডিও করতে দেখা যায় তুর্কি অভিনেত্রী হান্দে এরচেলকে। সেই মুহূর্তের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে কিং খানের ভক্তদের অনেকেই বলতে থাকেন, এই তুর্কি সুন্দরীও হয়তো শাহরুখের ভক্ত। এরপরই কাহিনি মোড় নেয় অন্যদিকে।

হান্দে এরচেলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অনুকরণে ভুয়া একটি স্ক্রিনশট নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে যেখানে লেখা ছিল—‘এই কাকুটা কে? আমি তো আমার বান্ধবী আমিনা খলিলের ভিডিও করছিলাম। আমি ওর (শাহরুখের) ভক্ত নই।’ সেই স্ক্রিনশটে শাহরুখ ও আমিনার ছবিও দেখা যায়। আর একে কেন্দ্র করেই অনলাইনে তীব্র সমালোচনা ও বিতর্ক শুরু হয়।

এমন জটিল পরিস্থিতির মাঝে এবার নিজেই বিষয়টি পরিষ্কার করলেন হান্দে। অভিনেত্রীর সামাজিক মাধ্যমে ভাইরাল সেই স্ক্রিনশট শেয়ার করে হান্দে লেখেন, ‘এটি ভুয়া।’এছাড়া ভুয়া স্ক্রিনশটটি ভাইরাল হওয়ার পর থেকেই তুর্কি অভিনেত্রীর ইনস্টাগ্রাম প্রোফাইলেও এ ধরনের কোনো স্টোরি দেখা যায়নি।

ধারণা করা হচ্ছে, ভাইরাল ওই স্ক্রিনশটটি এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা। এদিকে, এর আগে একাধিক সাক্ষাৎকারেও হান্দে এরচেল বলিউডের প্রতি তার ভালো লাগার কথা জানিয়েছিলেন। তাই কিং খানের ভক্তদের মতে, উদ্দেশ্যপ্রণোদিতভাবেই শাহরুখ খানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এ ধরনের ভুয়া তথ্য অনলাইনে ছড়ানো হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাহরুখকে ‘কাকু’ বলা নিয়ে বিতর্কের অবসান

আপডেট সময় ০৭:১৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬