সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

নাগরিকত্ব প্রমাণে শুনানিতে হাজির ভারতের হয়ে ৪৬২ উইকেটশিকারি পেসার

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৩:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫৯০ বার পড়া হয়েছে

‘আমি একজন গর্বিত ভারতীয় এবং বাংলার নাগরিক। যদি ১০ বার ডাকা হয়, আমি ১০ বারই হাজির হয়ে আমার নাগরিকত্ব প্রমাণ করব,’ মঙ্গলবার ভোটাধিকার রক্ষায় এসআইআর (এসআইআর) শুনানিতে হাজির হয়ে এভাবেই মন্তব্য করেন ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ শামি। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে ভারতের হয়ে যার ঝুলিতে রয়েছে ৪৬২ উইকেট।

কৈশোর বয়সে কলকাতায় চলে আসা শামি ২০০০ দশকের শুরু থেকেই যাদবপুরের কাটজুনগরের বাসিন্দা।

তিনি কলকাতা পৌরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের একজন নথিভুক্ত ভোটার। শামি ও তার ভাই মোহাম্মদ কাইফ এই মাসের শুরুতে শুনানির নোটিস পান। বাবা-মায়ের নাম আগের কোনো রাজ্যের এসআইআর তালিকার সঙ্গে মেলানো না যাওয়ায় তাদের নির্বাচন কমিশনের ‘আনম্যাপড ভোটার’ শ্রেণিতে রাখা হয়েছিল। সূত্রের দাবি, শামির বাবা-মায়ের নাম উত্তরপ্রদেশের (তাদের আদি রাজ্য) ২০০৩ সালের ভোটার তালিকায় নেই।
পাশাপাশি শামির গণনাপত্রে (এনুমারেশন ফর্ম) কিছু ‘যুক্তিগত অসঙ্গতি’ও পাওয়া গেছে।
সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ১৫ মিনিটের শুনানিতে শামি ও তার ভাই পরিচয়পত্র হিসেবে নিজেদের পাসপোর্ট জমা দেন।

শামি তার ভাইকে সঙ্গে নিয়ে গতকাল দুপুর প্রায় ১টার দিকে কড়া নিরাপত্তার মধ্যে এসআইআর শুনানি কেন্দ্রে পৌঁছান। এর আগের সপ্তাহে এই একই কেন্দ্রে অভিনেতা-সাংসদ দেব তার শুনানিতে হাজির হয়েছিলেন।

১৫ মিনিট পর কেন্দ্র থেকে বেরিয়ে অপেক্ষারত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিজ্ঞ এই পেসার।

শামি বলেন, ‘নিজের নাম ও ব্যক্তিগত তথ্য সংশোধন করা প্রত্যেক নাগরিকের কর্তব্য বলে আমি বিশ্বাস করি। আমিও তাই করেছি। যাদের ডাকা হবে, সবাইকে শুনানিতে হাজির হয়ে প্রয়োজনীয় সংশোধন করে নেওয়ার অনুরোধ জানাই।’

তিনি আরো বলেন, ‘আমি কোনো সমস্যার মুখে পড়িনি এবং নির্বাচন দপ্তরের কর্মকর্তারা বিষয়টি খুব ভালোভাবে সামলেছেন।

আমি গত ২৫ বছর ধরে এখানে বসবাস করছি। আবার ডাকলে আবারও আসব এবং পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করব।’
নতুন বছরের শুরুতেই শামি শুনানির নোটিস পেয়েছিলেন এবং জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে হাজির হতে বলা হয়েছিল। তবে সে সময় তিনি বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে খেলায় ব্যস্ত থাকায় ওই তারিখে উপস্থিত হতে পারেননি। তিনি বিষয়টি বিএলওকে জানান, এরপর তাঁকে নতুন তারিখ দেওয়া হয়।

৩৫ বছর বয়সী এই ডানহাতি পেসার ভারতের ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে দলে নেওয়া হয়নি, তবু তিনি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলছেন এবং আসন্ন আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলবেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

নাগরিকত্ব প্রমাণে শুনানিতে হাজির ভারতের হয়ে ৪৬২ উইকেটশিকারি পেসার

আপডেট সময় ০৩:১৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬