সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

ইউরোপে নতুন টি-টোয়েন্টি লিগ, মালিকানায় ম্যাক্সওয়েল-ওয়াহ্

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৫৯৬ বার পড়া হয়েছে

দুই দফা ব্যর্থতার পর অবশেষে আলোচনায় নতুন ইউরোপীয় টি-টোয়েন্টি লিগ। আগামী আগস্টে শুরু হতে যাচ্ছে ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগ (ইটিপিএল), যেখানে ফ্র্যাঞ্চাইজি মালিকদের তালিকায় আছেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ। লিগটির প্রতিষ্ঠাতাদের একজন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন।

আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের সমর্থন এবং আইসিসির অনুমোদনে শুরু হতে যাওয়া এই লিগের লক্ষ্য ইউরোপে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ানো।

সিডনিতে ফ্র্যাঞ্চাইজি মালিকদের নাম ঘোষণা করা হয়। আমস্টারডাম দলের মালিকানায় রয়েছেন স্টিভ ওয়াহ্ ও পাঁচবারের আন্তর্জাতিক হকি ফেডারেশন বর্ষসেরা খেলোয়াড় জেমি ডোয়্যারসহ একটি গ্রুপ। বেলফাস্ট ফ্র্যাঞ্চাইজির সহ-মালিক গ্লেন ম্যাক্সওয়েল। এডিনবরার দল কিনেছেন সাবেক নিউজিল্যান্ড ক্রিকেটার নাথান ম্যাককালাম ও কাইল মিলস।

উল্লেখ্য, ‘ইউরো টি–টোয়েন্টি স্ল্যাম’ নামে ২০১৯ সালে লিগটি শুরু করার উদ্যোগ ব্যর্থ হয়েছিল। পরে গত বছর দ্বিতীয়বারের মতো সূচি পিছিয়ে যায়। এবার সব প্রস্তুতি সম্পন্ন হওয়ায় আগস্টে মাঠে গড়ানোর পথে ইটিপিএল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

ইউরোপে নতুন টি-টোয়েন্টি লিগ, মালিকানায় ম্যাক্সওয়েল-ওয়াহ্

আপডেট সময় ১২:০৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬