ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

‘আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়’: টাবু

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৩২ বার পড়া হয়েছে

বয়স তাঁর কাছে যে শুধুই একটি সংখ্যা, তা বারবার প্রমাণ করে চলেছেন তাবাসুম ফাতিমা হাশমি ওরফে টাবু। পঞ্চাশ পেরিয়েও অভিনয়, ব্যক্তিত্ব ও উপস্থিতিতে আজও তিনি সমসাময়িক প্রজন্মের বহু অভিনেত্রীকে টেক্কা দিতে সক্ষম। পর্দায় টাবু মানেই সংযমী অথচ তীব্র—‘চিনি কম, ঝাঁঝ বেশি’।

তবে দীর্ঘ আড়াই দশকের ক্যারিয়ারে অসংখ্য সাফল্য এলেও ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কখনও পিছু ছাড়েনি তাঁকে।

একসময় বলিউডের বড় বড় প্রযোজক-পরিচালকদের পছন্দের তালিকায় থাকা এই অভিনেত্রী কেন আজও অবিবাহিত—এই প্রশ্ন ঘুরপাক খেয়েছে অনুরাগীদের মনে।
সম্প্রতি সেই কৌতূহল আরও উসকে দিয়েছে টাবুর নামে ছড়িয়ে পড়া এক বিতর্কিত মন্তব্য। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি উদ্ধৃতি, যেখানে দাবি করা হয় অভিনেত্রী বলেছেন,
“আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়! আর কিছু না। আমি একা থাকতেই ভালোবাসি। বিয়ে করতে চাই না।”

এই মন্তব্য ছড়িয়ে পড়তেই নেটভুবনে শুরু হয় তুমুল আলোচনা ও সমালোচনা। প্রশ্ন ওঠে—টাবু কি সত্যিই এমন খোলামেলা মন্তব্য করেছেন, নাকি তাঁর বক্তব্য বিকৃতভাবে তুলে ধরা হয়েছে?

বলিউড সূত্রে জানা যাচ্ছে, যে সাক্ষাৎকারের কথা উল্লেখ করে এই মন্তব্য ভাইরাল হয়েছে, সেখানে আদৌ এমন শব্দচয়ন ব্যবহার করেননি টাবু।

অভিনেত্রী মূলত বলেছিলেন, তিনি বর্তমানে নিজের সিঙ্গেল জীবন উপভোগ করছেন এবং আপাতত তাঁর জীবনে কোনও পুরুষের প্রয়োজন বোধ করছেন না।

বিয়ে বা সম্পর্কে জড়ানোর তাড়া নেই—এই কথাই তিনি স্পষ্ট করেছিলেন।
ডিজিটাল প্ল্যাটফর্মে সেই বক্তব্যই ‘তিল থেকে তাল’ হয়ে ছড়িয়েছে বলে দাবি ইন্ডাস্ট্রি মহলের। প্রসঙ্গছাড়া ও অতিরঞ্জিত উপস্থাপনার ফলেই তৈরি হয়েছে এই বিতর্ক।

ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত টাবু। তিনি বারবার জানিয়েছেন, সম্পর্ক বা বিয়ে নয়—নিজের স্বাধীনতা ও মানসিক স্বাচ্ছন্দ্যই তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

আর সেই সিদ্ধান্ত নিয়েই তিনি স্বচ্ছন্দ। অভিনেত্রীর টিম থেকে জানানো হয়েছে, টাবু কোনো কোনো মন্তব্য করেননি। যারা এরকম ভুয়া মন্তব্য ছড়াচ্ছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

‘আমার জীবনে পুরুষ দরকার শুধু বিছানায়’: টাবু

আপডেট সময় ০৮:১৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬