ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নেতা কর্মীদের সতর্ক করলেন লালপুরের নেতা পাপ্পু তারেক রহমানের শপথে শেহবাজ শরিফকে আমন্ত্রণের পরিকল্পনা আমি এমপি না হলেও চাঁপাইনবাবগঞ্জের ইশতেহার বাস্তবায়নে কাজ করব- হারুন অর রশিদ ইসলামী মূল্যবোধের বিশ্বাস নিয়েই এলাকার উন্নয়নে কাজ করতে চাই: ​ শেখ রেজাউল ইসলাম এমপি আল্লাহ আমাদের সঙ্গে আছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী বিয়ের দাওয়াত না দেওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, এক প্রবাসী নিহত কর্মজীবী ভোটারদের ঢাকায় ফেরাতে নুরের ফ্রি লঞ্চ সার্ভিস ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশক্তির অন্তত একজন ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টি চাইছেন রাজশাহীতে জানানত হারালেন ২০ জন প্রার্থী

ফাইনালে উঠতে চট্টগ্রামের দরকার ১৩৪

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৮:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫২৬ বার পড়া হয়েছে

ফাইনালে ওঠার লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা মন্দ ছিল না রাজশাহী ওয়ারিয়র্সের। তবে দেখেশুনে শুরু করা দলটির মাঝে কী যেন হলো। একের পর এক উইকেট হারিয়ে চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে ১৩৩ রানে অলআউট হয়েছে তারা।

এই সংগ্রহ নিয়েও সংশয় ছিল।

যদি না শেষ দিকে ২১৩.৩৩ স্ট্রাইকরেটে ব্যাটিং না করতেন আব্দুল গাফফার সাকলাইন। বোলিংটা মূল কাজ হলেও আজ ব্যাটে ঝড় তুললেন আগে। আটে নেমে ২ চার ও ৩ ছক্কায় খেললেন ৩২ রানের ইনিংস।
সাকলাইনের ওপরের পাঁচ ব্যাটেরের কেউই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

এর মধ্যে আবার দলীয় ৪৯ রানে টানা দুই বলে ফেরেন নাজমুল হোসেন শান্ত (৮) ও মুশফিকুর রহিম (গোল্ডেন ডাক)। দুজনে বিদায়ের আগে ওপেনিংয়ে ৩০ রানের জুটি গড়ে শুরুটা ভালোই করেছিলেন তানজিদ হাসান তামিম ও শাহিবজাদা ফারহান। ব্যক্তিগত ২১ রানে শাহিবজাদা আউট হলে সেই জুটি যায় ভেঙে।
সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও এক প্রান্ত আগলে রেখে রান বাড়ানোর চেষ্টা চালিয়ে যান তানজিদ তামিম।

তবে সেটা বেশিক্ষণ পারেননি বাঁহাতি ব্যাটার। ৩ চার ও ১ ছক্কায় ৪২ রানে পঞ্চম ব্যাটার হিসেবে আউট হন তিনি। চট্টগ্রাম রয়্যালসের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন শেখ মেহেদী ও আমের জামাল। বল করা অন্যরাও কমপক্ষে একটি করে উইকেট পেয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির নেতা কর্মীদের সতর্ক করলেন লালপুরের নেতা পাপ্পু

ফাইনালে উঠতে চট্টগ্রামের দরকার ১৩৪

আপডেট সময় ০৮:০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬