ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

সত্তরের দশকের প্রেমের গল্পে নিদ্রা নেহা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৮:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৪৫ বার পড়া হয়েছে

বেশ বিরতির পর নতুন অভিনয়ের খবর দিলেন মডেল ও অভিনেত্রী নিদ্রা দে নেহা। সম্প্রতি তিনি শেষ করেছেন ‘কালো বিড়াল’ নামের এক সিনেমার শুটিং। সত্তরের দশকের প্রেক্ষাপটে প্রেম, ভালোবাসা ও আবেগের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি।

চিত্রনাট্য লিখেছেন ও পরিচালনা করেছেন সোহরাব হোসেন উল্লাস।

নির্মাতা সোহরাব হোসেন উজ্জ্বল বলেন, কালো মানেই যে অশুভ, তা নয়। নিদ্রা নেহা বলেন, ‘নির্মাতার কাছ থেকে সিনেমার নাম শুনেই আগ্রহ তৈরি হয়। চিত্রনাট্য পড়ার পর মনে হয়, দারুণ একটি কাজ হতে চলেছে। কালো বিড়াল নাম শুনে অনেকের মনে নেতিবাচক ধারণা আসতে পারে। কিন্তু এখানে সাদা-কালোর কোনো বিষয় নয়, আছে গভীর বার্তা। সিনেমায় আমাকে দেখা যাবে দেবী নামের চরিত্রে।’

নির্মাতা জানান, শুটিং শেষে এখন চলছে সিনেমা সম্পাদনার কাজ। এ বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

নিদ্রা নেহা ছাড়াও এতে অভিনয় করেছেন আরিফিন জিলানি, মাগফুরুল ইসলাম বিদ্যুৎ, রহিমসহ অনেকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

সত্তরের দশকের প্রেমের গল্পে নিদ্রা নেহা

আপডেট সময় ০৮:০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬