সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

ভারত অধিনায়কের ‘চ্যাট’ ফাঁস করায় মামলা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫৯১ বার পড়া হয়েছে

ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ‘চ্যাট’ ফাঁস হয়ে যাওয়ায় ১০০ কোটি টাকার মানহানি মামলা করেছেন।

কিছু দিন আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী তথা নেটপ্রভাবী খুশি মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তাকে বার্তা পাঠাতেন। নিয়মিত কথা হত দুই জনের।

এরপরই খুশির বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন ফয়জান আনসারি নামে এক ব্যক্তি। তিনি নিজেকে সূর্যকুমার যাদবের শহর গাজিপুরের বাসিন্দা বলে দাবি করেন।

এক সাক্ষাৎকারে খুশি জানিয়েছেন, বিভিন্ন ক্রিকেটারই তাকে বার্তা পাঠাতেন। সূর্যকুমারের নাম করে জানিয়েছিলেন, তার থেকে একাধিক বার্তা পেয়েছেন তিনি। সূর্য নাকি নিজে থেকেই বেশ কয়েকবার খুশিকে বার্তা পাঠিয়েছেন। তবে কোনও প্রেমের সম্পর্ক নেই বলেও স্বীকার করেছেন।

এই ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন ক্রিকেট তারকা। যদিও খুশির দাবি, তাদের মধ্যে কথা হত। মূলত একে অপরের সঙ্গে মজার মজার কথা বলতেন। সেই কথোপকথনের প্রমাণ আছে কি না প্রশ্ন উঠতেই খুশি বলেন, ‘আমি এমন মানুষ নই যে ‘চ্যাট’ ফাঁস করে অন্যের সম্মান নষ্ট করব। শুধু তা-ই নয়, আমি আমার ফোনের চ্যাটও রাখি না। মুছে দেই। তবে আমাদের কথা হত বন্ধুত্বের সম্পর্কের নিরিখে। তার বেশি কিছু নয়।’

খুশির বয়স প্রায় ২৯ বছর। মুম্বাইয়ে স্নাতক পর্যন্ত পড়েছেন। কলেজে পড়ার সময়েই হিন্দি চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। যদিও প্রথম ছবি পান দক্ষিণ ভারতে, ২০১৩ সালে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

ভারত অধিনায়কের ‘চ্যাট’ ফাঁস করায় মামলা

আপডেট সময় ০৭:৪৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬