সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

বিশ্বকাপে খেলতে যেতে পারবেন কি না জানেন না লিটনও

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫৯৩ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে কিছুদিন আগে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে লিটন দাসের নেতৃত্বাধীন দল সংক্ষিপ্ত সংস্করণে খেলতে পারবে কিনা সেই অনিশ্চয়তা রয়েই গেছে।

আইসিসি-বিসিবি কয়েক দফা আলোচনা করেও যে সমাধান বের করতে পারেনি। গুঞ্জন চলছে ভারতে বিশ্বকাপ খেলতে যেতে না চাইলে বাংলাদেশের বদলে নাকি স্কটল্যান্ডকে সুযোগ দেবে আইসিসি।

তবে এই বিষয়ে কিছু জানে না স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড। স্কটিশ বোর্ডটির এক সূত্রের বরাত দিয়ে বিসিবি তাদের প্রতিবেদনে জানিয়েছে, বিশ্বকাপে খেলার বিষয়ে স্কটল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেনি আইসিসি। বদলি দল হিসেবে স্কটল্যান্ড যেমন জানে না তাদের সুযোগ মিলবে কিনা তেমনি লিটনও জানেন না বিশ্বকাপে তারা খেলতে যেতে পারবেন কিনা। আজ সিলেট টাইটানসের কাছে রংপুর রাইডার্স ৩ উইকেট হেরে বিপিএল থেকে বিদায় নেওয়ার পর লিটনের কাছে জানতে চাওয়া হয়েছিল বিশ্বকাপ নিয়ে।

ভারতে খেলতে যেতে চায় না বাংলাদেশ বোর্ডের এমন সিদ্ধান্ত নিয়ে লিটন বলেছেন, ‘নো কমেন্ট। আমরা ১৫ জনের কেউই জানি না কোন দেশে যাব কই খেলব। শুধু আমরা না পুরো দেশই জানে না।’

সিলেটের কাছে হেরে টানা চতুর্থ আসরে শেষ চারে থামতে হয়েছে রংপুরকে।

ম্যাচ শেষে মিরপুরের উইকেট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন রংপুরের অধিনায়ক লিটন, ‘আমি বলতে চাই, টি-টোয়েন্টি ক্রিকেট খেলার জন্য এটি আদর্শ উইকেট ছিল না, বিশেষ করে কোয়ালিফায়ারের মতো পর্বে এসে। এটি (উইকেট) কেবল বোলারদের জন্য ছিল।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

বিশ্বকাপে খেলতে যেতে পারবেন কি না জানেন না লিটনও

আপডেট সময় ০৭:২৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬