ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রাশমিকা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৩৪ বার পড়া হয়েছে

পর্দার রসায়ন ছাপিয়ে বাস্তব জীবনেও যে দক্ষিণী দুই তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার সম্পর্ক গভীর, তা ইন্ডাস্ট্রিতে ওপেন সিক্রেট। দীর্ঘদিন ধরেই তাঁদের প্রেমের গুঞ্জন ঘুরছে টলিউড ও বলিউডের অন্দরে। এবার সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছে বাগদান ও বিয়ের খবর।

ভারতীয় একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৫ সালের অক্টোবরে নাকি গোপনে আংটি বদল সেরেছেন বিজয় ও রাশমিকা।

এরপর থেকেই তাঁদের বিয়ে নিয়ে আলোচনা আরও জোরালো হয়েছে।
শোনা যাচ্ছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে এই তারকা জুটির বিয়ের অনুষ্ঠান।

এই পরিস্থিতিতে সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ে নিয়ে মুখ খুলেছেন রাশমিকা মান্দানা। কথিত প্রেমিক বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে তাঁর আসন্ন বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে, গুঞ্জনকে একেবারে উড়িয়ে না দিয়ে সংযত জবাব দেন অভিনেত্রী।

রাশমিকা বলেন, “এই ধরনের আলোচনা তো গত চার বছর ধরেই চলছে, তাই না? মানুষ একই প্রশ্ন বারবার করছে এবং সুখবরের অপেক্ষায় আছে। তবে আমি তখনই এই বিষয় নিয়ে কথা বলব, যখন সত্যি কথা বলার মতো সময় আসবে।”

অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যমের কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে, সব কিছু পরিকল্পনামাফিক চললে আগামী ২৬ ফেব্রুয়ারি রাজস্থানের উদয়পুরের একটি রাজপ্রাসাদে বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন বিজয় ও রাশমিকা।

এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে ঘনিষ্ঠ এক সূত্র হিন্দুস্তান টাইমস-কে জানিয়েছিল, বাগদানের মতোই বিয়ের অনুষ্ঠানও হবে অত্যন্ত ঘরোয়া, যেখানে উপস্থিত থাকবেন কেবল পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।

তবে এসব জল্পনার মাঝেই হলিউড রিপোর্টার ইন্ডিয়া-কে দেওয়া এক মন্তব্যে রাশমিকা স্পষ্ট করে জানান, তিনি এখনই বিয়ে নিয়ে কোনো কিছু নিশ্চিত বা অস্বীকার করতে চান না।

অভিনেত্রীর কথায়, “আমি বিয়ে নিয়ে কিছু নিশ্চিত বা অস্বীকার করছি না। শুধু এটুকুই বলব—যখন বলার সময় আসবে, তখনই বলা হবে।”

প্রসঙ্গত, বাগদানের গুঞ্জনের পর বিজয় ও রাশমিকার আঙুলে আংটি দেখা গেলেও, সে বিষয়ে তাঁরা কোনো মন্তব্য করেননি। যদিও আংটি আড়াল করতেও দেখা যায়নি তাঁদের।

পাপারাৎজিদের ক্যামেরায় একাধিকবার ধরা পড়েছে সেই মুহূর্ত।
সব মিলিয়ে, নীরবতা আর ইঙ্গিতেই আপাতত অনুরাগীদের কৌতূহল বাড়িয়ে চলেছেন বিজয়-রাশমিকা। কবে সেই প্রতীক্ষার অবসান ঘটবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন তাঁদের ভক্তরা।

সূত্র: বলিউড শাদি ডটকম

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

বিজয়ের সঙ্গে বিয়ে নিয়ে অবশেষে মুখ খুললেন রাশমিকা

আপডেট সময় ০৪:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬