ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৪:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৩৮ বার পড়া হয়েছে

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় ১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে আবারও শ্রোতাদের সামনে হাজির হতে যাচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। ‘মাওলা’ শিরোনামের এই অ্যালবামে থাকছে মোট ছয়টি গান। শিরোনাম গানসহ অধিকাংশ গানের সুর ও সংগীতায়োজনের কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে।

ছয়টি গান, ছয়টি ভিন্ন ধারা— তবে সব গানে মেলোডির প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন বালাম।

নতুন প্রজন্মের শ্রোতাদের কথা মাথায় রেখে অ্যালবামে জেন–জিদের পছন্দ ও রুচিকেও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নতুন অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, “আবার গান সিরিয়াসলি করছি বলেই এই অ্যালবামের পরিকল্পনা। গত কয়েক বছরে কয়েকটি সিঙ্গেল প্রকাশ করে দেখেছি— একেকটি গান দিয়ে ভক্তদের প্রত্যাশা পূরণ করা খুব কঠিন। অ্যালবামে বিভিন্ন ধাঁচের গান থাকে, যা শিল্পীকে নানা ধরনের শ্রোতার কাছে পৌঁছানোর সুযোগ করে দেয়।

‘মাওলা’য় সেই বৈচিত্র্য থাকবে।”
এই অ্যালবামের ছয়টি গানেরই সুর ও সংগীতায়োজন করেছেন বালাম নিজেই। তবে গীতিকারদের নাম আপাতত প্রকাশ করতে চাননি তিনি।

জানা গেছে, আসছে ঈদুল ফিতরে সব গান অডিও আকারে প্রকাশিত হবে, পাশাপাশি একটি গান ভিডিও আকারেও মুক্তি পাবে।

‘মাওলা’ হতে যাচ্ছে বালামের পঞ্চম একক অ্যালবাম। এর আগে প্রকাশিত হয়েছে তাঁর চারটি অ্যালবাম— ‘বালাম’ (২০০৭), ‘বালাম ২’ (২০০৮), ‘বালাম ৩’ (২০১০) এবং ‘ভুবন’ (২০১৩)। এসব অ্যালবামের একাধিক গান পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। এর মধ্যে উল্লেখযোগ্য— ‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’, ‘নুপুর বাজে’, ‘সঙ্গী হবে কি’, ‘রিমঝিম’ ও ‘অপরূপা’।

দীর্ঘদিন নতুন গান না আনলেও ২০২৩ সালে সিনেমা ‘প্রিয়তমা’-এর জনপ্রিয় গান ‘ও প্রিয়তমা’ দিয়ে আলোচনায় ফেরেন বালাম।

এরপর ‘রাজকুমার’ সিনেমার টাইটেল গানেও কণ্ঠ দেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

১৩ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন বালাম

আপডেট সময় ০৪:৪০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬