ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

বিদেশ থেকে ফিরেই ভয়াবহ দুর্ঘটনার কবলে অক্ষয়-টুইঙ্কেল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০১:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৩২ বার পড়া হয়েছে

বিদেশ সফর শেষ করে মুম্বাই ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউডের তারকা জুটি অক্ষয় কুমার-টুইঙ্কেল খান্না। তবে এই দুর্ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। বিদেশ সফর শেষে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় মুম্বাইয়ে ফেরার পর জুহু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

খবরে বলা হয়, ২৫তম বিবাহবার্ষিকী উদযাপন শেষে বিদেশ থেকে ফেরার পর অভিনেতা দম্পতির গন্তব্য ছিল জুহু এলাকার বাসভবন। বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণ পরই জুহুর সিলভার বিচ ক্যাফের কাছে একটি নিয়ন্ত্রণহীন মার্সিডিজ গাড়ি একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি ছিটকে পড়ে অক্ষয় কুমারের নিরাপত্তারক্ষীদের একটি এসকর্ট গাড়িতে, যা পরে অভিনেতার বিলাসবহুল গাড়িতে আঘাত করে। মুহূর্তের মধ্যে চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং অটোরিকশাটি গুরুতরভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনার পরপরই নিজের গাড়ি থেকে নেমে আসেন অক্ষয় কুমার।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তিনি ও তার নিরাপত্তাকর্মীরা মিলে ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি সরিয়ে চালক ও এক যাত্রীকে উদ্ধার করেন।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। অটোরিকশার চালক ও যাত্রী প্রাথমিক চিকিৎসা পেয়েছেন এবং তাদের অবস্থা স্থিতিশীল।

আহতদের দ্রুত সহায়তার ব্যবস্থাও করেন অক্ষয় কুমার নিজেই। ঘটনাস্থলে মহারাষ্ট্র দুর্নীতি দমন ব্যুরোর মহাপরিচালক বিশ্বাস নাংরে পাটিল উপস্থিত ছিলেন বলেও জানা গেছে। পুলিশ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।
২০০১ সালে টুইঙ্কেল খান্না ও অক্ষয় কুমারের বিয়ে হয়। চলতি বছর তাদের দাম্পত্য জীবনের ২৫ বছর পূর্তি উপলক্ষে বিদেশে সময় কাটাচ্ছিলেন এই তারকা জুটি।

কয়েকদিন আগে সেই আনন্দের মুহূর্তের বেশ কিছু ছবি ও ভিডিও শেয়ার করেছিলেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

বিদেশ থেকে ফিরেই ভয়াবহ দুর্ঘটনার কবলে অক্ষয়-টুইঙ্কেল

আপডেট সময় ০১:৩৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬