সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

২ কোটি পাউন্ডে প্যালেস তারকাকে দলে ভেড়ালো ম্যান সিটি

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০১:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬০৯ বার পড়া হয়েছে

রক্ষণভাগে শক্তি বাড়াতে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে ক্রিস্টাল প্যালেসের সেন্টার-ব্যাক মার্ক গেয়িকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার সিটি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ২৫ বছর বয়সী এই ইংলিশ সেন্টার-ব্যাককে দলে টানতে ২ কোটি পাউন্ড খরচ করতে হয়েছে সিটিকে। তবে আনুষ্ঠানিকভাবে গেয়ির ট্রান্সফার ফি নিয়ে কিছু জানায়নি পেপ গার্দিওলার দল।

এর আগে চলতি মাসের শুরুতে বোর্নমাউথ থেকে উইঙ্গার অ্যান্টোয়ান সেমেনিওকে দলে টেনেছিল সিটি।

ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২৬টি ম্যাচ খেলা গেয়ি বেড়ে উঠেছেন চেলসির একাডেমিতে। এরপর সোয়ানসি সিটিতে খেলে ২০২১ সালে প্যালেসে যোগ দেন এই ইংলিশ ফুটবলার।

প্যালেসের হয়ে সব মিলিয়ে ১৮৮ ম্যাচ খেলে ১১ গোল ও ৮ অ্যাসিস্ট করেছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

২ কোটি পাউন্ডে প্যালেস তারকাকে দলে ভেড়ালো ম্যান সিটি

আপডেট সময় ০১:৩১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬