ঢাকা ০৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

রবীন্দ্রনাথের নায়িকার চরিত্রে অভিনয়ের স্বপ্ন পূরণ পরীমণির

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৬৩০ বার পড়া হয়েছে

এবার সাহিত্যনির্ভর চলচ্চিত্রে নাম লেখালেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘শাস্তি’ অবলম্বনে নির্মিত হতে যাচ্ছে একই নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। আর এই সিনেমায় পরীমণির সঙ্গী হচ্ছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

রাজধানীর একটি অভিজাত হোটেলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমার নির্মাতা লিসা গাজী, অভিনেতা চঞ্চল চৌধুরী, পরীমনি ও সিনেমা সংশ্লিষ্টরা।

দীর্ঘদিন ধরে মনে লালন করা এক সুপ্ত বাসনা পূরণ হতে চলায় উচ্ছ্বাস প্রকাশ করেন পরীমণি। তিনি বলেন, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করতেন আমার পছন্দের চরিত্র কী? আমি সবসময় বলতাম, রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো একটি চরিত্রে অভিনয় করতে চাই। শাস্তি’র মতো একটি চরিত্রে কাজ করার জন্য আমি মুখিয়ে ছিলাম।

অবশেষে সেই আকাঙ্ক্ষা পূর্ণ হতে যাচ্ছে। সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কাজটা সুন্দরভাবে শেষ করতে চাই।’

নিজের ক্যারিয়ারের বর্তমান অবস্থান ও কাজের ধরণ নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। পরীমনির ভাষ্যমতে, ইদানীং তিনি যে ঘরানার কাজ করছেন তাতে প্রথাগত ‘হিরোইন’ ইমেজ নেই।

তিনি বলেন, ‘শুধু বাণিজ্যিক সিনেমা বা ল্যাহেঙ্গা পরে নাচানাচি করলে তো হয় না। দিন শেষে দর্শকের হৃদয়ে বেঁচে থাকার মতো একটি কাজ চাই, একটি শক্ত চরিত্র চাই। আমার মনে হয়, ‘শাস্তি’র চন্দরা চরিত্রটি আমাকে সেই তৃপ্তি দেবে।’

অভিনেত্রী বললেন, ‘আমরা যখন হিরোদের সঙ্গে কাজ করি, তখন অনেক সময় তাদের ঠিকঠাক পাওয়া যায় না। তবে সব প্রতিবন্ধকতা কাটিয়ে আমি এখন শুধু ভালো কাজের দিকেই ফোকাস করছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

রবীন্দ্রনাথের নায়িকার চরিত্রে অভিনয়ের স্বপ্ন পূরণ পরীমণির

আপডেট সময় ১২:৪৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬