সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

সুপার সিক্সের পথ সুগম করতে নিউজিল্যান্ডের মুখোমুখি যুবারা

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১২:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ৫৯৩ বার পড়া হয়েছে

গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের বুলাওয়েতে বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০ মিনিটে মাঠে নামবে ইয়াং টাইগাররা।

নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে বৃষ্টি আইনে ১৮ রানে হারে বাংলাদেশ। প্রথম ব্যাট করে ৪৮.৪ ওভারে ২৩৮ রানে অলআউট হয় ভারত। বল হাতে বাংলাদেশের সফল বোলার ছিলেন পেসার আল ফাহাদ। ৯.২ ওভারে ৩৮ রানে ৫ উইকেট নেন তিনি।

এরপর কয়েক দফা বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। জবাবে ৩ উইকেটে ১২৪ রান তুলে ভালো অবস্থায় ছিল বাংলাদেশ। কিন্তু ২২ রানে শেষ ৭ উইকেট পতনে ম্যাচ হারে যুবারা।

ব্যাট হাতে সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম। তার ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা ছিল। এ ছাড়া ওপেনার রিফাত বেগ ৩৭ বলে ৩৭ রান করেন।

প্রথম ম্যাচে হারের দৃঃস্মৃতি ভুলে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে বাংলাদেশ। সুপার সিক্সের পথ সহজ রাখতে কিউইদের বিপক্ষে জয় খুবই গুরুত্বপূর্ণ তাদের। ইতোমধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে নিউজিল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে কিউইদের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তাই পয়েন্ট ভাগাভাগি করেছে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এতে ১ করে পয়েন্ট আছে নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে ভারত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

সুপার সিক্সের পথ সুগম করতে নিউজিল্যান্ডের মুখোমুখি যুবারা

আপডেট সময় ১২:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬