সংবাদ শিরোনাম ::
মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার খবরটি ভুয়া

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৭:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬১৫ বার পড়া হয়েছে

নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না বাংলাদেশ। আইসিসির সঙ্গে বিসিবির এ নিয়ে দরকষাকষিও চলছে। তবে এরমাঝে পাকিস্তানের একাধিক গণমাধ্যম জানিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশাপাশি পাকিস্তানও বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে। তবে খবরটিকে ভুয়া বলছে গালফ নিউজ।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্র জানিয়েছে, পাকিস্তান কোনোভাবেই বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নেবে না। রিভস্পোর্টস নামের একটি চ্যানেলের বরাতে গালফ নিউজ জানিয়েছে, বয়কটের বিয়ষটি স্রেফ লোকের বানানো।

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ বয়কটের ব্যাপারে পিসিবির ওই সূত্র জানিয়েছে, ‘না, এটি পিসিবির অবস্থান নয়। মানুষ এসব তথ্য ছড়ায় কেবল বিষয়টি উত্তপ্ত করার জন্য।’ সূত্রটি আরও জানান, পাকিস্তানের কোনো ভিত্তি নেই টুর্নামেন্ট থেকে সরে আসার। কারণ পিসিবি ইতোমধ্যে ম্যাচগুলো শ্রীলংকায় খেলছে।

তবে পাকিস্তান বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে। দেশটির বোর্ড মনে করে, বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ যথাযথ ও যৌক্তিক। তবে তারা বিশ্বকাপ বয়কট করবে, এমন সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে আসেনি বা বোর্ডের কোনো কর্মকর্তা সরাসরি বলেনওনি।

তবে সোমবার পাকিস্তানের গণমাধ্যম জিও সুপার জানিয়েছিল, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে সব ধরনের প্রস্তুতি আপাতত স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সূত্র জানায়, খুব শিগগিরই দল পরিচালনা বিভাগকে পরবর্তী করণীয় জানাবে।

রোববারও খবর আসে, বাংলাদেশের সমস্যা সন্তোষজনকভাবে সমাধান না হলে পাকিস্তান বিশ্বকাপে খেলার বিষয়টি পর্যালোচনা করবে। বোর্ডের ভেতরের একাধিক ব্যক্তি বলেছেন, আয়োজন বা অংশগ্রহণ নিয়ে কোনো দেশকে চাপ দেওয়া বা হুমকি দেওয়া উচিত নয়। এর আগে ১১ জানুয়ারি পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, শ্রীলঙ্কায় ভেন্যু না পাওয়া গেলে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে আগ্রহী।

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে ২১ জানুয়ারির মধ্যে। ঢাকায় আইসিসি ও বিসিবির সাম্প্রতিক বৈঠকের পর এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। এক সপ্তাহের মধ্যে হওয়া দ্বিতীয় বৈঠকে বিসিবি জানায়, তারা বিশ্বকাপে খেলতে চায়। তবে ভারত ছাড়া অন্য কোথাও ম্যাচ খেলতে আগ্রহী। শ্রীলঙ্কাকে বিকল্প হিসেবে প্রস্তাব করা হয়।

আইসিসি জানিয়ে দিয়েছে, নির্ধারিত সূচি পরিবর্তন হবে না। বাংলাদেশ আছে গ্রুপ সিতে। তাদের প্রথম ম্যাচ কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। পরের দুটি ম্যাচও একই ভেন্যুতে। শেষ গ্রুপ ম্যাচ হবে মুম্বাইয়ে। তবে বাংলাদেশ সাম্প্রতিক ইস্যু ও ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলোর হুমকির কারণে সেখানে ভ্রমণ করতে চায় না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র

পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করার খবরটি ভুয়া

আপডেট সময় ০৭:৪৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬