ঢাকা ১২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

কাজ ও সম্পর্ক থেকে বিরতি নিচ্ছেন নেহা কক্কর

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় ০৬:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৩৭ বার পড়া হয়েছে

হঠাৎ বিনোদন জগত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন জনপ্রিয় বলিউড গায়িকা নেহা কক্কর। সোমবার নিজের ব্যক্তিগত ও পেশাগত সমস্ত প্রতিশ্রুতি থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। গায়িকার এই আকস্মিক সিদ্ধান্তে রীতিমতো স্তম্ভিত তাঁর অনুরাগীরা।

সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে একটি নোট শেয়ার করে নেহা লেখেন, “দায়িত্ব, সম্পর্ক, কাজ এবং এই মুহূর্তে আমি যা যা ভাবতে পারছি—সবকিছু থেকেই বিরতি নেওয়ার সময় এসেছে।

একই সঙ্গে পাপারাজ্জি এবং ভক্তদের কাছে বিশেষ অনুরোধ জানিয়েছেন গায়িকা। তিনি লিখেছেন, “আমি অনুরোধ করছি আমাকে দয়া করে ক্যামেরাবন্দি করবেন না।

আশা করি আপনারা আমার গোপনীয়তাকে সম্মান করবেন এবং আমাকে এই পৃথিবীতে স্বাধীনভাবে বাঁচতে দেবেন। কোনো ক্যামেরা নয়, প্লিজ! আমার মানসিক শান্তির জন্য এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া।”
হঠাৎ কেন এমন চরম সিদ্ধান্ত নিলেন নেহা, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। কোনো ব্যক্তিগত সংকট নাকি কাজের চাপ—কী কারণে তিনি ‘আর ফিরবেন কি না’ এমন সংশয় প্রকাশ করলেন, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা।

নেহা কক্কর বলিউড প্লেব্যাক গায়ক টনি কক্কর এবং সোনু কক্করের ছোট বোন। খুব অল্প বয়স থেকেই ধর্মীয় অনুষ্ঠানে গান গেয়ে তাঁর সংগীত জীবনের শুরু। ২০০৫ সালে ‘ইন্ডিয়ান আইডল’-এর দ্বিতীয় সিজনে প্রতিযোগী হিসেবে অংশ নেওয়ার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। ‘লন্ডন ঠমকদা’ থেকে শুরু করে ‘কালা চশমা’র মতো অসংখ্য সুপারহিট গান উপহার দিয়েছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

কাজ ও সম্পর্ক থেকে বিরতি নিচ্ছেন নেহা কক্কর

আপডেট সময় ০৬:২১:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬