ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিস্ট হাসিনার দোসর তেজগাঁও গনপুর্ত সম্পদ বিভাগের হিসাব সহকারী মাহাফুজুরের বেপরোয়া ঘুষ কমিশন বানিজ্য অব্যাহত ভদ্রেশ্বরীতে জমি দখলে সশস্ত্র হামলা, ঘরবন্দি পরিবার নারী এমপিদের নিয়ে আপত্তিকর কথা বলায় সংসদে বিচার চাইলেন রুমিন ফারহানা পঞ্চগড়ে জোরপূর্বক চা বাগান দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন, প্রাণনাশের হুমকির অভিযোগ বিশ্রাম নিতে গিয়ে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু ইউনিলিভার বাংলাদেশের কিউ আর কোড ব্যবসা, জননিরাপত্তায় হুমকি পীরগঞ্জে কয়েলের আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ড: বসতবাড়ি পুড়ে ছাই, নিঃস্ব পরিবার আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেরপুরে মাদকের টাকার জন্য মাকে মারপিট ও ভাঙচুর: যুবকের ৬ মাসের কারাদণ্ড ডিজেল সংকট ও বিদ্যুৎ বিপর্যয়ে হিমাগার খাত হুমকিতে, এমোনিয়া সরবরাহ ব্যাহত, আলু নষ্ট হওয়ার আশঙ্কা

কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি ভাইরাল

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৫৬৯ বার পড়া হয়েছে

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের সঙ্গে একজন মানসিক ভারসাম্যহীন তরুণীর ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় উসকো-খুশকো চুল, ময়লা পোশাক আর মুখভর্তি ধুলোমাখা চেহারা। অনেকের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে, জোভান ওই তরুণীর সঙ্গে কী করছেন এবং ওই তরুণী কে?

ভিডিওটি একটু এগোতেই পরিষ্কার হয়ে যায় পুরো ঘটনাটি। তরুণী আর কেউ নন, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

পর্দায় তাকে রোমান্টিক চরিত্রেই বেশি দেখা যায়; তবে এবার ভিন্ন এক লুকে হাজির হয়ে নেটদুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চৈঃস্বরে বলতে শোনা যায় যে, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে এর বিচার চায়।
এই ঘটনার পর কেয়া পায়েলের নতুন ছবি ভাইরাল হয়েছে।

কেয়া পায়েল নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বেশকিছু ছবি প্রকাশ করেছেন। সেসব ছবিতে দেখা যাচ্ছে কেয়া পায়েল নেহায়েৎই একজন কিশোরী। অবশ্য এই ছবির নেপথ্যগল্প নিজেই জানালেন। ছবিগুলো তোলা হয়েছে ১০ বছর আগে।

কখনো স্কুল শিক্ষার্থী, কখনো মডেল, সব ছবিই তোলা হয়েছে ২০১৬ সালে। ক্যাপশনে লিখে দিয়েছেন, ১০ বছর আগের আমি।
এসব ছবি পোস্ট করতেই সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অনেকেই মজা করে মন্তব্যও করছেন। অনেকেই লিখছেন বর্তমান কেয়া পায়েল ও ১০ বছর পূর্বের কেয়া পায়েলের সৌন্দর্যের তারতম্য করেও।

২০২০ সাল থেকে নাটক করা শুরু করেছেন। এর মধ্যে ছিল করোনা। শুটের কাজ তখন কমই হয়েছে। তারপরও প্রায় ৪০০ নাটকে অভিনয় করে ফেলেছেন এই কয়েক বছরেই। ব্যস্ত থাকতে পছন্দ করেন। তবে ভবিষ্যতে নাটকের কাজ কমিয়ে দেবেন। এই ভাবনা থেকেই বছর দেড়েক আগে ‘পার্ল বাই পায়েল মেকওভার অ্যান্ড স্যালন’টি দিয়েছেন এই অভিনেত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট হাসিনার দোসর তেজগাঁও গনপুর্ত সম্পদ বিভাগের হিসাব সহকারী মাহাফুজুরের বেপরোয়া ঘুষ কমিশন বানিজ্য অব্যাহত

কেয়া পায়েলের ১০ বছর আগের ছবি ভাইরাল

আপডেট সময় ০৫:২৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬