ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ স্বপ্নভঙ্গের মূল্য: ব্রুনাই থেকে ফিরে আসা শ্রমিকদের মানবিক বেদনা, রাষ্ট্রের দায় ও নিরপেক্ষ তদন্তের প্রশ্ন

বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা, বিয়ে কবে

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০৫:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৩২ বার পড়া হয়েছে

দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সারলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। রোববার বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ঝলক সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী। এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

পোস্ট করা ছবিতে দেখা যায়, হবু স্বামীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা। আবার দেবমাল্যও মধুমিতার আঙুলে আংটি পরিয়ে দেন। পরে দুজনেই হাতের আংটি দেখিয়ে ক্যামেরার সামনে পোজ দেন। ছবির ক্যাপশনে মধুমিতা লেখেন, ‘শুধুই আমার’।

মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। ব্যক্তিগত জীবনে তিনিও মধুমিতার মতো ভ্রমণপ্রিয়।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হবে। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের দিন দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন।

উল্লেখ্য, এটি অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে অল্প বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন জীবনে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

বাগদান সারলেন অভিনেত্রী মধুমিতা, বিয়ে কবে

আপডেট সময় ০৫:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬