ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মাঝে আইনি জটিলতায় ধানুশের সিনেমা

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ০২:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৩০ বার পড়া হয়েছে

দক্ষিণী তারকা ধানুশ ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের প্রেম নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে। সম্প্রতি সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে-অনেকেই বলছেন, প্রেমের পর এবার নাকি বিয়ের পিঁড়িতেও বসতে চলেছেন এই তারকা জুটি। ঠিক এমন সময় সিনেমা নিয়ে আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন ধানুশ।

ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, ধানুশ ও সোনম কাপুর অভিনীত ২০১৩ সালের সুপারহিট সিনেমা ‘রাঞ্ঝনা’র স্মৃতি উসকে দিয়ে পরিচালক আনন্দ এল রাই নির্মাণ করেন ‘তেরে ইশক মে’ সিনেমার। মুক্তির পর বক্স অফিসেও ভালো ব্যবসা করে ধানুশ–কৃতি শ্যানন অভিনীত সিনেমাটি। তবে সেই সাফল্যের মধ্যেই ছবিটি জড়িয়ে পড়েছে আইনি বিতর্কে। শুধু বিতর্ক নয়, সিনেমাটির স্বত্ব ও সিক্যুয়েল সংক্রান্ত বিষয় নিয়ে পরিচালক আনন্দ এল রাই ও তার প্রযোজনা সংস্থা কালার ইয়েলো প্রোডাকশনসের বিরুদ্ধে ৮৪ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা দায়ের করেছে স্টুডিও ইরোস ইন্টারন্যাশনাল।

ইরোসের অভিযোগ, ‘তেরে ইশক মে’ সিনেমা ইচ্ছাকৃতভাবে ‘রাঞ্ঝনা’র ‘স্পিরিচুয়াল সিক্যুয়েল’ হিসেবে প্রচার করা হচ্ছে। সংস্থাটির দাবি, ২০১৩ সালের কাল্ট হিট ‘রাঞ্ঝনা’র সমস্ত মেধাস্বত্ব তাদের অধীনে রয়েছে। ফলে ওই ছবির কোনো সিক্যুয়েল, প্রিক্যুয়েল বা রিমেক নির্মাণ করতে হলে ইরোসের অনুমতি ও অংশীদারিত্ব প্রয়োজন।

ইরোস ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বরা হয়, আনন্দ এল রাই ও তার টিম ‘রাঞ্ঝনা’র নস্ট্যালজিয়া ব্যবহার করে নতুন ছবিটির ব্র্যান্ডিং করছেন, যা বাণিজ্যিক নিয়মের স্পষ্ট লঙ্ঘন। এ কারণেই তারা বম্বে হাইকোর্টে মামলা দায়ের করে ৮৪ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছে।

এছাড়া দুই সিনেমায় মোহাম্মদ জিশান আইয়ুব অভিনীত জনপ্রিয় চরিত্র ‘মুরারি’কে ফেরানো নিয়েও আপত্তি তুলেছে ইরোস। তাদের দাবি, অনুমতি ছাড়া এই চরিত্রের বাণিজ্যিক ব্যবহার তাদের আইনি অধিকারের সরাসরি লঙ্ঘন।

সংস্থাটি আরও অভিযোগ করেছে, ‘তেরে ইশক মে’–তে ধানুশ অভিনীত ‘শঙ্কর’ চরিত্রটির আবেগ, সংলাপ ও জীবনদর্শনের সঙ্গে ‘রাঞ্ঝনা’–র ‘কুন্দন শঙ্কর’ চরিত্রের বিস্ময়কর মিল রয়েছে।

ইরোসের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০২৫ সালের জুলাই ও সেপ্টেম্বর মাসে তারা এ বিষয়ে একাধিক সতর্কবার্তা পাঠিয়েছিল। পরবর্তীতে প্রচার থেকে সাময়িকভাবে ‘রাঞ্ঝনা’ নামটি সরানো হলেও বাস্তবে ছবিটিতে এখনও কপিরাইট ও ট্রেডমার্ক লঙ্ঘন হচ্ছে বলে তাদের অভিযোগ।

অন্যদিকে আনন্দ এল রাইয়ের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ‘তেরে ইশক মে’ সম্পূর্ণ আলাদা গল্পের ছবি এবং এটি কোনোভাবেই ‘রাঞ্ঝনা’–র সরাসরি সিক্যুয়েল নয়। সূত্র: দ্য ওয়াল

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের

দ্বিতীয় বিয়ের গুঞ্জনের মাঝে আইনি জটিলতায় ধানুশের সিনেমা

আপডেট সময় ০২:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬