ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী ফতুল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ৮ চাঁদাবাজির অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর কাফির বিরুদ্ধে মামলা সারা বাংলাদেশের ২০২৫ এবং ২০২৬ এর টিসিবি ডিলারদের মানববন্ধন অনুষ্ঠিত সরকারবিরোধী আন্দোলন থেকে রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী আটক তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্ব শুরু, খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: প্রতিমন্ত্রী আমিনুল হক  হোসেনপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কখনো ঢাকা আসেননি তাদের খোঁজ জানতে চাইলেন ফারিণ!

  • বিনোদন ডেস্ক
  • আপডেট সময় ১২:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৬৩৭ বার পড়া হয়েছে

অভিনয় দিয়ে দর্শকের মন জয় করেছেন তাসনিয়া ফারিণ অনেক আগেই। এরপর গান গেয়েও চলে আসেন আলোচনায়। নিজের একটি সংগীতের প্রযোজনা প্রতিষ্ঠানও রয়েছে তার। কাজ নিয়ে অনেক সময় ব্যস্ত থাকলেও সামাজিক মাধ্যমেও সরব হতে দেখা যায় অভিনেত্রীকে।

এরই মধ্যে সামাজিক মাধ্যমে ফারিণের একটি পোস্ট নিয়ে আলোচনা! অভিনেত্রী পোস্টটি মজা ছলে দিয়েছেন কি না, তা বোঝা না গেলেও ভক্তরা মজা করেই তার উত্তর দেন। মূলত সেই পোস্টে ভক্তদের কাছে তাদের জেলার নাম জানতে চেয়ে কৌতূহল তৈরি করেন এই অভিনেত্রী।

সম্প্রতি ফারিণ ফেসবুকে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে একটি প্রশ্ন ছুড়ে দেন। তিনি লেখেন, ‘একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছা করল। এখানে কেউ কি আছেন, যারা জীবনেও ঢাকা আসেননি? আর না এলে আপনি কোন জেলায় বাস করেন?’

অভিনেত্রীর সেই পোস্টে মুহূর্তেই মন্তব্যের ঝড় ওঠে। হাজার হাজার অনুসারী নিজ নিজ জেলার নাম জানিয়ে উত্তর দিচ্ছেন। তবে, কেন হঠাৎ ফারিণ এই তথ্য জানতে চাইলেন, তা নিয়ে চলছে নেটিজেনদের মাঝে বিশ্লেষণ। তবে কেউ কেউ ধারণা করছেন, কোনো নতুন কাজের প্রচারণার অংশ হতে পারে এই প্রশ্ন। তবে বিষয়টি নিয়ে কিছুই খোলাসা করেননি অভিনেত্রী।

এদিকে বড় পর্দায় নতুন ধামাকা নিয়ে আসছেন ফারিণ। আগামী ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত অভিনেত্রী। শুরু হয়েছে শুটিং, শিগগিরই তার শ্রীলঙ্কায় যাওয়ার কথা শোনা যাচ্ছে।

উল্লেখ্য, তাসনিয়া ফারিণ সর্বশেষ আলোচনায় ছিলেন শরিফুল রাজের বিপরীতে ‘ইনসাফ’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে। অভিনয় জীবনের এক দশকে ছোট পর্দা, ওটিটি এবং বড় পর্দায় সমানতালে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের

কখনো ঢাকা আসেননি তাদের খোঁজ জানতে চাইলেন ফারিণ!

আপডেট সময় ১২:৫৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬