ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা সন্ধ্যার মধ্যে দেশের সাত জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা প্রবাসী ভোটার নিবন্ধন প্রক্রিয়া সহজ করার উদ্যোগ ইসির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ‘বান্ধবী’ ভাইরাল ভিডিও ঘিরে গুঞ্জনের জবাব দিলেন পূর্ণিমা দারিদ্র্যকে জয় করে ডাবল বিসিএস ক্যাডার কহেলা গ্রামের সাগর টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি জ্বালানি তেল নিয়ে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান আত্রাই ইউএনও মনিরুজ্জামানের সংবাদ প্রকাশের জেরে ‘ঢাকা প্রতিদিন’-এর সাংবাদিক শফিক গ্রেফতার, তীব্র নিন্দা ও মুক্তির দাবি স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী

এশিয়ান টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

দেশের অন্যতম স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টেলিভিশনের ১৩ তম প্রতিষ্ঠাবার্ষি️কী উদযাপন করা হয়েছে। গতকাল রবিবার প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান ও এশিয়ান টেলিভিশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খাঁন মুকুল, রূপায়ণ গ্রুপের কো- চেয়ারম্যান ও এশিয়ান টিভির পরিচালক মাহির আলী খাঁন রাতুল এবং এশিয়ান টিভির সিইও মো. জাহিদ ইবনে রশিদ।

এ সময় রূপায়ণ গ্রুপের ভাইস চেয়ারম্যান আলী আকবর খাঁন রতন, এশিয়ান টিভির ডিএমডি সাজ্জাদ রশীদ পারভেজ, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আবুল কালাম আজাদ (অব.), আব্দুল গাফফার, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং বিশিষ্ট ব্যবসায়ী শরিফুল আজম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কেক কাটার আগে রূপায়ণ গ্রুপের কো- চেয়ারম্যান মাহির আলী খাঁন রাতুল বলেন, রূপায়ণ গ্রুপ আবাসন ব্যবসায়ের পাশাপাশি তথ্য প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে। স্বাধীন তথ্য প্রবাহ নিশ্চিত করতে টেলিভিশন ও পত্রিকায় বিনিয়োগের পাশাপাশি দক্ষতার সঙ্গে মিডিয়া পরিচালনা করছে।

এশিয়ান টিভি ও দৈনিক দেশ রুপান্তর এর বাস্তব উদাহরণ। এসময় তিনি এশিয়ান টিভির সবাইকে আন্তরিকতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ এবং অনুষ্ঠান প্রচার অব্যাহত রাখার আহবান জানান। একই সঙ্গে ২০২৬ এশিয়ান টিভির অনুষ্ঠান ও নিউজ বিভাগকে অন্য উচ্চতায় নেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এশিয়ান টিভির সিইও জাহিদ ইবনে রশিদ বলেন, আগামী দিনে দর্শক প্রিয় নানা অনুষ্ঠন মালা এশিয়ান টিভির পর্দায় দেখতে পাবেন দর্শকরা।

দৈনিক দেশ রূপান্তরের সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেন, গণমাধ্যম স্বাধীন থাকলে দেশে গণতন্ত্র থাকে। আর গণতন্ত্র সব সরকারের জন্যই ভালো। তিনি বলেন, এশিয়ান টেলিভিশন অতীতের মত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতির কল্যানে কাজ করবে।

প্রতিষ্ঠাবর্ষিকীতে দিনভর নানা অনুষ্ঠানমালায় সাজানো ছিল এশিয়ান টেলিভিশনের পর্দা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকের কয়েক ঘণ্টার মধ্যেই মুক্ত রাহুল-প্রিয়াঙ্কা

এশিয়ান টিভির ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট সময় ১২:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬